দুমকায় রুদ্ধশ্বাস এনকাউন্টারে নিকেশ ৪ মাওবাদী, শহিদ ১ জওয়ান

ফের সেনা মাওবাদী সংঘর্ষের খবর উঠে আসছে। ঝাড়খণ্ডের দুমকায় এদিন দুই পক্ষের ব্যাপক গুলির লড়াইয়ে ৪ মাওবাদীকে নিকেশ করা হয়েছে।

ফের সেনা মাওবাদী সংঘর্ষের খবর উঠে আসছে। ঝাড়খণ্ডের দুমকায় এদিন দুই পক্ষের ব্যাপক গুলির লড়াইয়ে ৪ মাওবাদীকে নিকেশ করা হয়েছে। এদিকে, মাওবাদীদের গুলিতে শহিদ হয়েছেন একজন জওয়ান।

দুমকায় রুদ্ধশ্বাস এনকাউন্টারে নিকেশ ৪ মাওবাদী, শহিদ ১ জওয়ান

রাতের অন্ধকার কেটে তখন সবেমাত্র ভোরের আলো দেখছিল ঝাড়খণ্ডের দুমকা। চারিদিকে তখন নিস্তব্ধতা। এমন সময় সেখানে পৌঁছে যায় সেনার কনভয়। মুহূর্তে এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী। শুরু হয়ে যায় রুদ্ধশ্বাস গুলির লড়াই। সেই সময়ই ভারতীয় সেনার সশস্ত্র বলের এক জওয়ান মাওবাদীদের গুলিতে মারা যান।

এরপরই সেনার তরফে ব্যাপক গুলি চালানো হয়, মাওবাদীদের পাকড়াও করতে। প্রত্যাঘাতও আসতে থাকে। সেনার গুলিতে নিকেশ করা হয় ৪ মাওবাদীকে। ঘটনায় আহত হয়েছেন ৩ জওয়ান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+