করোনা ভাইরাস: বাংলাদেশে ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু, কোভিড-১৯ রোগীদের মধ্যে মৃত্যু হার ১.৩৯ শতাংশে উঠেছে
করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি নিয়ে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর সর্বশেষ যে তথ্য জানাচ্ছে।
বাংলাদেশে গত চব্বিশ ঘণ্টায় নতুন ১,৭৯২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
এ সময়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।
এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪,৬৬৮ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।
গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৭৪৭টি। সব মিলিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৪ হাজার ৭৫৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ২,৪৭৪ জন।
লক্ষণ দেখা দিলে আলাদা থাকতে হবে কীভাবে
করোনাভাইরাস: ফুসফুস দীর্ঘমেয়াদে বিকল হতে পারে?
করোনাভাইরাস: স্বাদ-গন্ধ কমলেই রেড অ্যালার্ট
করোনাভাইরাস: সুস্থ হয়ে উঠতে কতদিন লাগে?
আপনার কি দ্বিতীয়বার কোভিড ১৯ সংক্রমণ হতে পারে?
কোথায় কতোক্ষণ বেঁচে থাকে কোভিড-১৯ এর জীবাণু, নির্মূলের উপায়
এ নিয়ে মোট ২ লাখ ৩৬ হাজার ২৪ জন সুস্থ হয়েছেন।
মোট ৯৪টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশে এখন প্রতি একশো'টি নমুনা পরীক্ষার মধ্যে কোভিড-১৯ শনাক্তের হার ১৯ দশমিক ৭০ শতাংশ।
আর গত চব্বিশ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১২ দশমিক ১৫ শতাংশ।
আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৩৯ শতাংশ। যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ প্রায় ৭৮ শতাংশ এবং নারী ২২ শতাংশ।
















Click it and Unblock the Notifications