সমকামী 'রোগ' সারাতে সন্তানের ধর্ষণ করায় মা-বাবাই!
নয়াদিল্লি, ১ জুন : একবার ভাবুন তো আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনতে আপনার ধর্ষণ করাচ্ছেন আপনার বাবা-মাই! শুনে শিউরে উঠলেন? এটাই বাস্তব। দেশের বহু সমকামীকেই এই রূঢ় বাস্তবের সম্মুখীন হতে হয়। আর এই ধর্ষণকে বলা হয় 'সংশোধনমূলক ধর্ষণ'।
এজিবিটি বিপর্যয় মধ্যস্থতাকারী দলের পরিসংখ্যান বলছে তেলেঙ্গানায় ১৫টি 'সংশোধনমূলক ধর্ষণ'-এর খবর মিলেছে শেষ ৫ বছরে। মধ্যস্থতাকারী দলের সদস্যদের কথায়, ১৫টির মাত্র খবর পাওয়া গিয়েছে, এমন আরও অনেক ঘটনা রয়েছে যা সামনে আসেনি।

সদস্যদের কথায় শুধু যে ধর্ষণের অভিযোগ জানানোর জন্য পীড়তরা এগিয়ে এসেছেন তা নয়। অনেকে আবার বাড়ি থেকে পালানোর সাহায্য চেয়ে দ্বারস্থ হয়েছে আমাদের। কেন বাড়ি থেকে পালাতে চায় তারা সে বিষয়ে জিজ্ঞাসা করতে গিয়ে বেরিয়ে পরে এই নির্মম সত্যটা।
আর এই ধরণের 'সংশোধনমূলক ধর্ষণ'-র অধিকাংশ ক্ষেত্রেই অপরাধী পরিবারের সদস্যরা। পীড়িতদের সঙ্গে কথা বলে মধ্যস্থতাকারী দলের সদস্যরা জানতে পেরেছেন মূলত, দাদ, ভাই, খুরতুতো ভাইই ধর্ষকে পরিণত হয়। যা তাঁদের মানসিকভাবে ভেঙে দেয়।
'সংশোধনমূলক ধর্ষণ' আসলে কী?
সমকামী, উভকামী, রূপান্তকামীদের ক্ষেত্রে যৌন অভিযোজনকে সামাজের নীতি অনুযায়ী 'সঠিক পথে ফিরিয়ে আনা'-র জন্য ধর্ষণকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা। সংশোধনমূলক ধর্ষণ যাকে ইংরেজিতে বলে কারেকটিভ রেপ শব্দটি আসলে বহুলভাবে ব্যবহৃত হয় দক্ষিণ আফ্রিকায়। যেখানে এই ধরণের ঘটনা আখছাড়ই ঘটে। বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ষণকারীরা হয় পরিবারেরই কেউ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications