আগামী ১০ দিনে প্রায় ৩৬ লক্ষ যাত্রী নিয়ে ছুটবে ২৬০০ ট্রেন, জানাচ্ছে ভারতীয় রেল

ইতিমধ্যেই ১লা জুন থেকে শীততাপ নিয়ন্ত্রীত ২০০টি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে ভারতীয় রেল। শুরু হয়েছে বুকিং। পাশাপাশি ট্রেনের রিজার্ভেশন কাউন্টার গুলি থেকেও এবার মিলছে ট্রেনের টিকিট। করোনার জন্য বিধিবদ্ধ প্রোটোকল মেনেই এই টিকিট কাটা যাবে বলে আগেই জানিয়েছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

আরও ২৬০০ ট্রেনের ঘোষণা

আরও ২৬০০ ট্রেনের ঘোষণা

এবার আরও বড় ঘোষণা করা হল ভারতীয় রেলের তরফে। দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড় মানুষদের ফেরাতে আগামী ১০ দিনে আরও প্রায় ২৬০০ ট্রেন চালানো হবে বলেও জানানো হয়েছে। শনিবার একটি সাংবাদিক বৈঠকে একথা জানান রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব। ওই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে।

৪৫ লক্ষ পরিযায়ী শ্রমিককে নিয়ে যাত্রা করবে শ্রমিক স্পেশাল

৪৫ লক্ষ পরিযায়ী শ্রমিককে নিয়ে যাত্রা করবে শ্রমিক স্পেশাল

পাশাপাশি ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফেরাতে স্পেশাল ট্রেনের প্রসঙ্গও উঠে আসে এদিনের বৈঠকে। সূত্রের খবর, এর আগে রেলের তরফে অন্য একটি টুইটে বলা হয়েছি‌ল, ‘‘এখনও পর্যন্ত ১৬০০টি ট্রেনে প্রায় ২১.৫ লক্ষ শ্রমিক বাড়ি ফিরতে পেরেছেন। শ্রমিকদের স্বস্তি দিয়ে ভারতীয় রেল দৈনিক ২০০টি শ্রমিক স্পেশাল ট্রেন চালাচ্ছে।'' যদিও এখনও প্রায় ৪৫ৱ লক্ষের কাছাকাছি অভিবাসী শ্রমিক স্পেশাল ট্রেনের মাধ্যমে বাড়ি ফিরতে চলেছেন বলে জানা যাচ্ছে।

অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনে বিশেষ নজর

অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনে বিশেষ নজর

পরিযায়ী শ্রমিকদের নিশ্চিন্তে বাড়ি পাঠানোর পাশাপাশি বিভিন্ন পণ্যবাহী ট্রেনের চলাচলও যাতে ঠিক থাকে সেই বিষয়টিও দেখা হচ্ছে বলে জানান রেল বোর্ডের চেয়ারম্যান। এই প্রসঙ্গে বলতে গিয়ে বিনোদ কুমার যাদব বলেন, "প্রয়োজনীয় জিনিসগুলির যথাযথ সরবরাহ নিশ্চিত করতে আমরা প্রতিদিন ২৪ ঘন্টাই কাজ করে চলেছি।"

৫০০০ কোচকে কোভিড-১৯ কেয়ার সেন্টারে রূপান্তর

৫০০০ কোচকে কোভিড-১৯ কেয়ার সেন্টারে রূপান্তর

এদিকে করোনা সঙ্কট রুখতেও সাহায্যের হাত বাড়িয়েছে ভারতীয় রেল। ইতিমধ্যেই প্রায় ৫০০০ কোচকে কোভিড-১৯ কেয়ার সেন্টারে রূপান্তর করা হয়েছে বলে খবর। পাশাপাশি ৮০ হাজার কোভিড বেডও প্রস্তুত রয়েছে। পরিস্থিতি অনুযায়ী আগামীতে করোনা চিকিত্সায় এই বেড গুলিকে ব্যবহার করা হতে পারেও বলেও জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+