১৬ ফেব্রুয়ারি দিল্লির রামলীলা ময়দানে চাঁদের হাট! কেজরিওয়াল শিবিরের বড় ঘোষণা

১৬ ফেব্রুয়ারি দিল্লির রামলীলা ময়দানে চাঁদের হাট! কেজরিওয়াল শিবিরের বড় ঘোষণা

নির্বাচনের ফলাফলের আগের দিন সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এরপর মঙ্গলবার বিপুল ভোটে জয় লাভ। আর বুধবারই তিনি ঘোষণা করে দিলেন শপথের দিনক্ষণ।

১৬ ফেব্রুয়ারি ও অরবিন্দ কেজরিওয়াল

১৬ ফেব্রুয়ারি ও অরবিন্দ কেজরিওয়াল

১৬ ফেব্রুয়ারি দিল্লির রামলীলা ময়দানে শপথ পাঠ করতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে তৃতীয়বারের জন্য তিনি মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন। ৭০ আসনের বিধানসভা নির্বাচনে আপের দখলে রয়েছে দিল্লির সিংহভাগ আসন। যা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় বিষয়।

শপথে যাচ্ছেন মমতা?

শপথে যাচ্ছেন মমতা?

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি দিল্লিতে কেজরিওয়ালের শপথে থাকবার বিষয়ে আগ্রহী। তবে যদি কোনও ব্যস্ততা না থাকে, তা হলেই তিনি রাজ্য ছেড়ে দিল্লি উড়ে যেতে রাজি। এর আগে মমতা কেজরিওয়ালকে দিল্লি জয়ের জন্য শুভেচ্ছা জানান।

দিল্লি ও কেজরিওয়াল

দিল্লি ও কেজরিওয়াল

ভোটে জিতে 'আই লাভ ইউ' বলে দিল্লিবাসীর প্রতি বার্তা দেন কেজরিওয়াল। এদিকে, ততক্ষণে পরিসংখ্যান বলছে দিল্লির ৫৩. ৬ শতাংশ ভোট এই আইআইটি-র প্রাক্তনীর দল কেড়ে নিয়েছে। যা একটি আঞ্চলিক দলের সাফল্য হিসাবে বড় বিষয়। প্রসঙ্গত, আম আদমি পার্টির মূল প্রতিদ্বন্দ্বী এই নির্বাচনে ছিল বিজেপি। কেন্দ্রের শাসক দল ও সর্বভারতীয় পার্টির সঙ্গে আপের এই লড়াই মোটও সহজ ছিলনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+