জেএনইউ আন্দোলনের ৭টির মধ্যে ২টি ভিডিওতে কারচুপি হয়েছে, বলছে ফরেন্সিক তদন্ত

নয়াদিল্লি, ২ মার্চ : জেএনইউ আন্দোলনের যে ৭ টি ভিডিও ফুটেজ পাওয়া গিয়েছিল তার মধ্যে ২টিতে কারচুপি করা হয়েছে। তদন্তে নেমে এমনটাই জানাল ফরেন্সিক দল। দুটি ভিডিওতে দেখা গিয়েছে যারা ভিডিও ফুটেজে উপস্থিত রয়েছে কন্ঠস্বর তাদের নয়। কৌশলগতভাবে অন্য কন্ঠস্বর যোগ করা হয়েছে ভিডিওটিতে।

দিল্লি সরকারের তরফে মোট ৭ টি ভিডিও হায়দ্রাবাদের ল্যাবে পাঠানো হয়েছিল। ভিডিও ফুটেজগুলি দেখার পর সূত্রের তরফে জানানো হয়েছে, সাতটির মধ্যে ৫টি ভিডিওর সত্যতা রয়েছে, ফরেন্সিক দলের তরফে এই পাঁচটি ভিডিওকেই খাঁটি বলে দাবি করা হয়েছে। যদি বাকি দুটি ভিডির সঙ্গে কারচুপি করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

জেএনইউ আন্দোলনের ৭টির মধ্যে ২টি ভিডিওতে কারচুপি হয়েছে, বলছে ফরেন্সিক পরীক্ষা

এই সাতটি ভিডিওতে জেএনইউ আন্দোলনের ভিডিও ফুটেজ রয়েছে। যেখানে ছাত্রদের দেশবিরোধী স্লোগান দিতে শোনা গিয়েছিল। এই ভিডিওগুলি বিভিন্ন টিভি চ্যানেলে চালানো হচ্ছিল।

সূত্রের তরফে জানানো হয়েছে, "একটি ভিডিওতে কিছু দৃশ্যে সুপারইম্পোজ পদ্ধতির ব্যবহার হয়েছে। ভিডিওর যে কন্ঠস্বর রয়েছে তা আলাদা ভাবে রেকর্ড করা হয়েছে। তারপর তা ভিডিও ফুটেজের সঙ্গে মিলিয়ে ফুটেজে যোগ করা হয়েছে। যেখানে শোনা যাচ্ছে আন্দোলনকারীরা চেঁচিয়ে কোনও স্লোগান দিচ্ছেন তা অতিরিক্তভাবে যোগ করা হয়েছে তা স্পষ্ট।"

সূত্রের খবর অনুযায়ী অন্য ভিডিওটির ক্ষেত্রে বহু কাঁটছাঁট করা হয়েছে সন্তর্পণে। ভিডিওর অনেক জায়গায় অমনভাবে কাটা এবং জোড়া দেওয়া হয়েছে. যা দেখে মনে হয় যে ভিডিওটি এক শটেই নেওয়া হয়েছে। ভিডিও দুটির বিস্তারিত রিপোর্ট দিল্লি সরকারের কাছে ল্যাবের তরফে দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+