ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত গুজরাতের ২ জন, ভারতে সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩
ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত গুজরাতের ২ জন, ভারতে সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩
ভারতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ল। গুজরাতে আরও ২ জনের শরীরে এই ওমিক্রন ভ্যারিয়েন্ট সনাক্ত হয়েছে। এই দুইয়ের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন এবং ৪ ডিসেম্বর নতুন ভ্যারিয়েন্ট সহ কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। এই নিয়ে ভারতে মোট ওমিক্রন কেসের সংখ্যা দাঁড়ালো ২৩ জন।

জানা গিয়েছে, গত ৪ ডিসেম্বর এক ব্যক্তি জিম্বাবুয়ে থেকে গুজরাতের জামনগরে আসেন এবং করোনা টেস্ট করালে দেখা যায় যে তিনি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। তাঁরই সংস্পর্শে আসা নতুন একজনও এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হন। জানা গিয়েছে যে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত আসা ওই ব্যক্তির করোনার দু’টি টিকাই নেওয়া রয়েছে। ওই ব্যক্তির সংস্পর্শে আসা কমপক্ষে ১০ জন কোয়ারেন্টাইনে রয়েছেন এবং তাঁদের টেস্ট করা হচ্ছে।
অপরদিকে রাজস্থানে করোনা ভাইরাস ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া ৯ জন অবশেষে বাড়ি ফিরলেন। বৃহস্পতিবার তাঁদের কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। তারপর সরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় দু’জনকে বলে জানিয়েছেন রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী পারসাদি লাল মীনা। তাঁদের রক্ত, সিটি স্ক্যান এবং অন্যান্য সমস্ত পরীক্ষার রিপোর্টও স্বাভাবিক এসেছে। এরপর তাঁদের এক সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। সাওয়াই মানসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ সুধীর ভাণ্ডারী বলেন, বর্তমানে ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে গবেষণা চলছে। এই ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়াচ্ছে। তবে এটি ডেল্টার মতো মারাত্মক নয়, বলেন তিনি। ইতিমধ্যেই, রাজস্থানে আরও ৩৮ জন কোভিড–১৯ পজিটিভ হয়েছেন। জয়পুরে সংক্রমণ সবথেকে বেশি। সেখানে নতুন ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যে সক্রিয় কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে ২৬০ হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
প্রায় দুবছর ধরে করোনায় জর্জরিত গোটা দেশ। কখনও বেড়েছে কখনো কমেছে করোনা সংক্রমণ। বিগত দু’মাস আগেও করোনা সংক্রমণ বেড়ে ১৫ হাজারের কাছাকাছি ছিল। এরপর সেই সংখ্য়াটা কমে ১০ হাজারে পৌঁছায়। গত কয়েকদিন ধরে সেই সংখ্যাটা কখনও আট কখনও বা দশ হজার হয়েছে। এদিকে, ওমিক্রন আতঙ্কে জর্জরিত গোটা দেশ। যদিও তার মধ্যেও রয়েছে আশার আলো। একে একে সুস্থ হচ্ছেন ওমিক্রন আক্রান্তরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫০৩ জন। যা গতকালের তুলনায় অনেকটাই কম। একদিনে করোনার বলি হয়েছেন ৬২৪ জন। পাশাপাশি করোনাকে হারিয়ে ৭ হাজার ৬৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন।












Click it and Unblock the Notifications