সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির বর্ক্তৃতা বয়কটের পথে ১৬ বিরোধী দল, নেতৃত্বে কংগ্রেস
সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির বর্ক্তৃতা বয়কটের পথে ১৬ বিরোধী দল, নেতৃত্বে কংগ্রেস
কৃষি আইন নিয়ে কেন্দ্রের উপর চাপ বাড়াতে নয়া পন্থা নিতে দেখা গেল বিরোধীদের। ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিল ঘিরে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লিতে। এবার এই বিশৃঙ্খলার মাঝে সরকারের ভূমিকা কী ছিল তা নিয়ে তদন্তের দাবিও তুলেছে বিরোধীরা।

বিবৃতি প্রকাশ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের
বৃহঃষ্পতিবারই রাষ্ট্রপতির বর্ক্তৃতা বয়কটের ডাক দিয়ে বিবৃতি প্রকাশ করেছেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। পাশে দাঁড়িয়েছে ন্যাশনাল কনফারেন্স, শিব সেনা, ডিএমকে, সিপিএম সহ প্রায় সমস্ত বিরোধী দলই। এদিকে ২৬ জানুয়ারি লালকেল্লা কান্ডের পর এফআইআর দায়ের হয়েছে ২৫ কৃষক নেতার বিরুদ্ধে। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধেও সরব হয়েছে বিরোধীরা।

২৯ জানুয়ারি রাষ্ট্রপতির ভাষণ বয়কটের সিদ্ধান্ত
এদিকে বিরোধীদের তরফে প্রকাশিত বিবৃতি স্পষ্ট বলা রয়েছে বাজেট অধিবেশন শুরুর আগে ২৯ জানুয়ারি রাষ্ট্রপতির ভাষণ বয়কট করতে চলেছেন তারা। তিনটি কৃষি আইন বাতিলের জন্য তাদের সম্মিলিত দাবিকে সামনে রেখে চলমান কৃষক আন্দোলনের সংহতিতেই এই বিবৃতি প্রকাশ করা হয়েছে বলেও জানানো হয়েছে।

কৃষি আইন নিয়ে কী বলছে বিরোধীরা
বিরোধীদের স্পষ্ট বক্তব্য, এই নয়া কৃষি আইনের কারণেই ভেঙে পড়তে চলেছে জাতীয় খাদ্য সুরক্ষা - এমএসপি, সরকারি সংগ্রহ এবং পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের (পিডিএস) কাঠামো। তাই এই তিন আইন বাতিল না করা পর্যন্ত আন্দোলনরত কৃষকদের প্রতি তাদের সমর্থন সর্বতোভাবে রয়েছে। এদিকে কৃষি আইন বাতিলের দাবিতে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করতে চলেছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূলের ডেরেক ও ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এনসিপির শরদ পওয়ার, শিবসেনার সঞ্জয় রাউতের মতো নেতারা।

রাষ্ট্রপতির ভাষণকেই হাতিয়ার বিরোধীদের
এদিকে চলমান কৃষক আন্দোলনের আবহে যে চলতি বছরের বাজেট অধিবেশন শান্ত ভাবে হবে না সেই ইঙ্গিত আগেই মিলেছিল। কিন্তু ২৬ জানুয়ারির ঘটনার পর তাতে নতুন রঙ লাগে। এদিকে রীতি অনুযায়ী বাজেট অধিবেশনের শুরুতে সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রেখে থাকেন রাষ্ট্রপতি। তাতে দলমত নির্বিশেষে অংশ নিয়ে থাকেন প্রত্যেকেই। এমতাবস্থায় এবার কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনের ঝাঁজ বাড়াতে এবার রাষ্ট্রপতির ভাষণকেই হাতিয়ার করতে চলেছেব বিরোধীরা।












Click it and Unblock the Notifications