Ram Mandir: অলঙ্কারে ভূষিত রামচন্দ্রের বিগ্রহ, ১৫ কেজি সোনা, ১৮ হাজার হীরে-পান্নায় সাজানোয় হয়েছে রামলালাকে
সোমবার ঐতিহাসিক অযোধ্যায় উদ্বোধন হয়েছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। মঙ্গলবার থেকে সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে রাম মন্দিরের দরজা। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর থেকেই অযোধ্যা ধামে মানুষ ভিড় জমাতে শুরু করেছেন ভগবান শ্রী রামের দর্শনে।
সোনা-হিরে সহ মনি-মুক্তোয় সেজে উঠেছে রামলালার মূর্তি। পবিত্র এই বিগ্রহে ভগবান শ্রী রামচন্দ্রকে পাঁচ বছরের বালক হিসাবে স্থাপন করা হয়েছে। অর্থ্যাত রামচন্দ্রের শৈশব কালের মূর্তিই প্রতিষ্ঠিত হয়েছে রাম মন্দিরে। ভগবান শ্রী রামচন্দ্রের এই বিগ্রহটিকে সোনা-হিরে সহ দামি অলঙ্কারে সাজিয়ে তোলা হয়েছে।

এই গয়না তৈরির দায়িত্ব লখনউয়ের হরশাইমল শিয়ামল জুয়েলার্সকে দেওয়া হয়। তথ্য অনুসারে, শ্রী রাম মন্দির ট্রাস্ট প্রায় ১৫ দিন আগে এই সংস্থার সঙ্গে যোগাযোগ করে। ভগবান সূর্যের প্রতীকটি প্রথম প্রভু রামের মুকুটে তৈরি করা হয়েছিল কারণ ভগবান রাম ছিলেন একজন সূর্যবংশী।
ভগবান রামের বিগ্রহের মাথায় রয়েছে একটি সুদৃশ্য মুকুট। ভারতীয় ঐতিহ্য মেনেই রামচন্দ্রের বিগ্রহের মুকুটে সূর্যকে তুলে ধরা হয়েছে। এটি একটি পাঁচ বছরের ছেলের পাগড়ির সঙ্গে সাদৃশ্য বহন করে, যাতে বিগ্রহটিকে রামের পাঁচ বছর বয়সের মতোই মনে হয়। রাম মন্দির ট্রাস্টের একটি নির্দিষ্ট অনুরোধ মেনেই পাঁচ বছরের শিশুর মতোই মুকুটটি বানানো হয়েছে।
২২-ক্যারেট সোনায় তৈরি, ৭৫-ক্যারেট হীরা, ১৭৫-ক্যারেট জাম্বিয়ান পান্না এবং ২৬২-ক্যারেট রুবি সহ এই মুকুটটির আনুমানিক ওজন ১.৭ কেজি। এটি ভগবান সূর্যের প্রতীককে উদ্ভাসিত করে, যা ভগবান রামের সূর্যবংশী বংশকে নির্দেশ করে এবং এটি হীরা দ্বারা সজ্জিত যা বিশুদ্ধতার প্রতীক।
ভগবান রামের বিগ্রহের কপালে রয়েছে একটি উজ্জ্বল তিলক, ঐশ্বরিক চিহৃ রূপে উদ্ভাসিত হচ্ছে। এই তিলকটি তৈরি হয়েছে তিন-ক্যারেট হীরা এবং উভয় পাশে ১০ক্যারেট হীরা দিয়ে, এর পাশাপাশি ১৬ গ্রাম সোনা ব্যবহার করে তৈরি করা হয়েছে। এতে ব্যবহৃত বার্মিজ রুবি এর সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়।
রামচন্দ্রের বিগ্রহের সর্বাঙ্গে একাধিক অলঙ্কার রয়েছে।জাম্বিয়ান পান্না সহ, আংটিটি ভগবান রামের জ্ঞান এবং তাঁর বন-বাসের দিনগুলিতে প্রকৃতির সাথে তার সুরেলা সম্পর্কের প্রতীক। রামলালার বাম হাতে মুক্তা, রুবি এবং পান্না খচিত একটি সোনার ধনুক রয়েছে। ডান হাতে রয়েছে একটি সোনার তির। ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি তীর-ধনুকের মোট ওজন প্রায় এক কেজি।
মোট ১৫ কেজি সোনা এবং ১৮ হাজার পান্না ও হীরে রয়েছে রামচন্দ্রের বিগ্রহের অলঙ্কারে।












Click it and Unblock the Notifications