ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ২০জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু

সরকারি সূত্রে জানানো হয়েছে ইতিমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রের খবর মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। সূত্রের খবর অনুযায়ী ওই সময় ৪০ জনের একটি সিআরপিএফ দল টহলদাড়িতে বেরয়। সঙ্গে ছিল রাজ্য পুলিশের বেশ কিছু কর্মী। সেখানেই মাওবাদীরা অতর্কিতে হামলা চালায়। এই ঘটনায় বেশ কয়েকজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন।
এর পরই দান্তেওয়াড়ার কাছে সিআরপিএফ ও মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়। সৈন্যবাহিনী খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয়। ছত্তিশগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী রামসেবক পাইকরা হামলার কথা স্বীকার করেছেন। তবে মৃত্যুর সংখ্যা নিয়ে মুখ কোলেননি তিনি। পুলিশসূত্রের খবর সকাল সাড়ে দশটা নাগাদ এই হামলা হয়।
উল্লেখ্য গত সপ্তাহেই দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় মৃত্যু হয়েছে ছয় সিআরপিএফ জওয়ানের। গত বছরও ছত্তিশগড়ে জিরাম ঘাঁটির কাছে টোঙ্গপালে মাওবাদী হামলায় রাজ্য়ের বেশ কয়েকজন কংগ্রেস নেতার মৃত্যু হয়েছিল।












Click it and Unblock the Notifications