১ কোটি ৪৫ লক্ষ মানুষ ট্রেনের টিকিট না কেটে ধরা পড়েছেন!

নয়াদিল্লি, ২ মার্চ : সারা দেশে মোট ১ কোটি ৪৫ লক্ষ ৭৬ হাজার জন মানুষ বিনা টিকিটে ট্রেনে চড়ে ধরা পড়েছেন এবং জরিমানা দিয়েছেন। এই আর্থিক বছরে জানুয়ারি মাস পর্যন্ত এমনই হিসাব উঠে এসেছে রেল মন্ত্রকের হাতে। [একনজরে #RailBudget2016]

এদিন লোকসভায় এক প্রশ্নের উত্তরে রেল মন্ত্রকের তরফে এমনই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। জানা গিয়েছে, গত আর্থিক বছরে যেখানে সারা দেশে মোট ১ কোটি ৬৫ লক্ষ ৪৩ হাজার জন মানুষ বিনা টিকিটে ধরা পড়ে জরিমানা দিয়েছেন, তার তুলনায় এবছর সংখ্যাটা অনেকটাই কমেছে। [তৎকাল টিকিটের ভাড়া বাড়াল রেল]

১ কোটি ৪৫ লক্ষ মানুষ ট্রেনের টিকিট না কেটে ধরা পড়েছেন!

রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী মনোজ সিনহা যে হিসাব লোকসভায় দিয়েছেন সেই অনুযায়ী, বর্তমান আর্থিক বছরে জরিমানা বাবদ ৬৬০.২২ কোটি টাকা রেলের আয় হয়েছে। যা গতবারের ৭২৭.৪৫ কোটি টাকার চেয়ে অনেকটাই কম। [ভারতে লোকাল ট্রেনে চালু হল এসি]

রেল প্রতিমন্ত্রী জানিয়েছেন, অফিস টাইমে বা ব্যস্ত সময়ে নানা স্টেশনে টিকিট পরীক্ষকের মাধ্যমে বিনা টিকিটের যাত্রীদের ধরার ব্যবস্থা করায় এত যাত্রী ধরা পড়েছেন। ['ওয়েটিং লিস্ট' নয়, একেবারেই রেলের 'কনফার্ম' টিকিট কাটুন]

আরও জানা গিয়েছে, বেশি করে যাতে বিনা টিকিটে সফররত যাত্রীদের ধরা যায় তা সেজন্য রেল মন্ত্রকের তরফে ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাতে আরও তাড়াতাড়ি টিকিটের ব্যবস্থা করা যায় সেটাও ব্যবস্থা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+