বর্ষবরণের রাতে মর্মান্তিক দুর্ঘটনা! জম্মুর বৈষ্ণদেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ১২ জনের, আহত কমপক্ষে ১৪
বর্ষবরণের রাতে মর্মান্তির দুর্ঘটনা। জম্মুর (jammu) বৈষ্ণদেবীর মন্দিরে (vaishno devi shrine) পদপিষ্ট (stampede) হয়ে মৃত্যু (death) কমপক্ষে ১২ জনের। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে
বর্ষবরণের রাতে মর্মান্তির দুর্ঘটনা। জম্মুর (jammu) বৈষ্ণদেবীর মন্দিরে (vaishno devi shrine) পদপিষ্ট (stampede) হয়ে মৃত্যু (death) কমপক্ষে ১২ জনের। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রবল ভিড়ের কারণেই এই দুর্ঘটনা বলে সরকারি তরফে জানানো হয়েছে। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

মন্দিরের গর্ভগৃহের বাইরে দুর্ঘটনা
পুলিশ সূত্রে খবর, রাত প্রায় পৌনে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ত্রিকুট পাহাড়ে মন্দিরের গর্ভগৃহের বাইরে। সরকারি তরফে বলা হয়েছে, নতুন বছরের সূচনায় ভক্তরা ভিড় করেছিলেন বৈষ্ণ দেবীর মন্দিরে যাওয়ার জন্য। একটা সময়ে ভক্তদের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়। সেই সময়ই পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে। সরকারি তরফে দাবি করা হয়েছে, ভক্তদের একটা বড় অংশ অনুমতি পত্র ছাড়াই প্রবেশ করেছিল।

১২ জনের মৃত্যু, ১৪ জন ভর্তি হাসপাতালে
পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজ শুরু করা হয়। সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১২ জনকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে আহত ১৪ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
মাতা বৈষ্ণদেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারেরর প্রতি সমবেদনাও প্রকাশ করেছেন তিনি। যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিয়ে তিনি জম্মু ও কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিনহা, দুই মন্ত্রী জিতেন্দ্র সিং এবং নিত্যানন্দ রাইয়ের সঙ্গেও কথা বলেছেন বলে টুইট করেছেন প্রধানমন্ত্রী।

জাতীয় ত্রাণ তহবিল থেকে সাহায্য
অপর এক টুইটে মোদী প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে সাহায্যের কথা জানিয়েছেন। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, বৈষ্ণদেবীর মন্দিরে পদপিষ্ট হওয়ার ঘটনার প্রতি প্রধানমন্ত্রী নিজের নজর রাখছেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, মৃতদের পরিবারগুলির প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সম্ভাব্য সবরকমের চিকিৎসার সহায়তা প্রদানের নির্দেশও তিনি দিয়েছেন।

সাহায্য দেবে জম্মু ও কাশ্মীর সরকারও
কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিনহা টুইট করে জানিয়েছেন, ঘটনা সম্পর্কে তিনি প্রধানমন্ত্রী অবহিত করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, সরকারের তরফ থেকে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে। মৃত ও আহতদের বেশির ভাগ দিল্লি ও হরিয়ানার বাসিন্দা বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications