৫ বছরের স্কুল ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত ১১-এর কিশোর, চরম চাঞ্চল্য মুরাদনগরে
এক ৫ বছরের স্কুল ছাত্রীর ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর প্রদেশের গাজিয়াবাদের মুরাদনগরে। অভিযোগের তিন এক ১১ বছরের কিশোরের দিকে।
এক ৫ বছরের স্কুল ছাত্রীর ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর প্রদেশের গাজিয়াবাদের মুরাদনগরে। অভিযোগের তিন এক ১১ বছরের কিশোরের দিকে। জানা গিয়েছে, দুই শ্রমিক পরিবারের এই সন্তানরা একই এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, উত্তর প্রদেশের গাজিয়াবাদের মুরাদনগরে একই এলাকার বাসিন্দা ৫ বছরের ওই মেয়েটি ও অভিযুক্ত কিশোর। স্কুল পড়ুয়া ওই কিশোর ক্লাস ৩ এর ছাত্র। অন্যদিকে, মেয়েটি স্কুলে 'কেজি' ক্লাসের ছাত্রী। পুলিশ সূত্রের খবর, খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে ওই কিশোর মেয়েটিকে এক নির্জন স্থানে নিয়ে যায়। সেখান থেকে আচমকা ওই ছোট্ট মেয়েটির চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়। ছুটে যান স্থানীয়রা। তারপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কিশোর। এদিকে, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই মেয়েটিকে। তড়িঘড়ি মেয়েটিকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে।
এরপর ওই কিশোরোর বিরুদ্ধে থানায় অভিযোগ জানান মেয়েটির অভিভাবকরা। প্রথমে গা ঢাকা দিলেও, পরে ওই কিশোরকে খুঁজে বার করে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে, ধৃত কিশোরকে জুভেনাইল আদালতে তোলা হবে সোমবার।












Click it and Unblock the Notifications