করোনার দ্বিতীয় ওয়েভে বিধ্বস্ত তামিলনাড়ু, অক্সিজেনের অভাবে সরকারি হাসপাতালে মৃত্যু ১১ জনের
অক্সিজেনের অভাবে সরকারি হাসপাতালে মৃত্যু ১১ জনের
কমপক্ষে ১১ জন রোগী মারা গেলেন তামিলনাড়ুর ছেঙ্গালপাট্টু সরকারি হাসপাতালে। মঙ্গলবার রাতে এই মৃত্যু হয় বলে জানা গিয়েছে। হাসপাতালের ডিন জন লুইস জানিয়েছেন যে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের অভাবে এই মৃত্যু হয়েছে।

এই মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত করা হচ্ছে। কারণ এটা খুবই অস্পষ্ট যে মৃতরা আদৌও কোভিড রোগী কিনা। মঙ্গলবার তামিলনাড়ুতে ২১ হাজারের বেশি নতুন কোভিড রোগী সনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। দক্ষিণের এই রাজ্যে করোনায় কেসের বোঝা দাঁড়িয়েছে ১২.৪৯ লক্ষ। একই দিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১৪৪ জনের। তামিলনাড়ুতে মোট মৃতের সংখ্যা ১৪,৬১২। ছেঙ্গালপাট্টুতে ধরা পড়েছে ১,৬০৮টি কেস।
গোটা দেশে করোনা সংক্রমণের ঢেউ আছড়ে পড়েছে। বেঁচে নেই দক্ষিণী রাজ্য তামিলনাড়ু। এই পরিস্থিতিতে চেন্নাইতে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার দোড়গোড়ায়। এই আবহে সে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চেন্নাইয়ের অক্সিজেন সহ ১৮২৩টি শয্যার মধ্যে মাত্র ৯টি খালি। এছাড়া আইসিইউ-র ৯১৯টির মধ্যে একটিও খালি নেই। এছাড়া শহরে প্রাইভেট হাসপাতালেও আইসিইউ-র শয্যা পাওয়া যাচ্ছে না। এর আগে মার্চ মাসে তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা গড় ছিল ১৬০০-র কাছাকাছি। মৃত্যুর সংখ্যার গড় থাকত ১০। সেখান থেকে মে মাসে প্রায় দশ গুণের বেশি বেড়েছে সংক্রমিতের সংখ্যা। মৃতের হার বেড়েছে ১৪ গুণের বেশি। এই পরিস্থিতিতে রাজ্যের রাজধানীর স্বাস্থ্য ব্যবস্থা চ্যআলেঞ্জের মুখে। এদিকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে এমকে স্ট্যালিন শপথ নেওয়ার পর তাঁকে এই পরিস্থিতি সামাল দিতে হবে।
অন্যদিকে দেশে কিছুটা কমেছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩.৫৭ লক্ষ মানুষ। করোনায় প্রাণ গিয়েছে আরও ৩ হাজার ৪৪৯ জনের। এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের।












Click it and Unblock the Notifications