১০০ জন বিজেপি কর্মী দল ছাড়লেন! দলবদলের ঝড়ের মাঝে খোদ মোদী-শাহের গড়ে কোন ইস্যুতে ফাটল
১০০ জন বিজেপি কর্মী দল ছাড়লেন! দলবদলের ঝড়ের মাঝে খোদ মোদী-শাহের গড়ে কোন ইস্যুতে ফাটল
বাংলা থেকে শুরু করে উত্তরপূর্বের রাজ্যগুলিতে ক্রমাগত দেখা গিয়েছে একের পর এক দলে ভাঙন ধরে বিজেপিতে যোগ দিচ্ছেন ভিন দলের কর্মীরা। এবার সেই বিজেপির অন্দরেই প্রবল ভাঙন। ১০০ জন কর্মী এবার বিজেপি ছাড়ছেন বলে খবর।

মোদী শাহর গড়েই ভাঙন বিজেপিতে
খোদ মোদী ও শাহের পোক্ত জমি গুজরাতের ভারুচে বিজেপির অন্দরে প্রবল ভাঙন ধরেছে। আর তার জেরেই বিজেপি ছেড়ে ১০০ জন কর্মী কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানিয়েছে কংগ্রেস। জানা যাচ্ছে ভারুচের একাদিক গ্রামের পাতিদার থেকে আদিবাসী গোষ্ঠীর মানুষরা কংগ্রেসের হাত ধরেছেন বিজেপি ছেড়ে।

কোন ইস্যুতে সংঘাত
সূত্রের খবর, কৃষক আন্দোলনের জোর বাড়তেই দেশের বিভিন্ন অংশে প্রবলভাবে পড়তে শুরু করেছে। আর সেই প্রভারে আঁচ গিয়ে পড়েছে খোদ মোদী ও শাহের গড় গুজরাতে। ফলে সেখানে কৃষকদের দাবিতে সরব হয়ে ভারুচের গ্রামের ১০০ জন ছেড়েছেন বিজেপি।

'বিজেপিতে সম্মান নেই'
গেরুয়া দুর্গ গুজরাতের বুকেই খোদ বিজেপির অন্দরে কর্মীরা যথেষ্ট সম্মান পাচ্ছেন না বলে জানান ওই দলত্যাগী বিজেপি কর্মীরা। জানা গিয়েছে, শুধু পাতিদার নয়, বিজেপির উপ বিরক্ত প্যাটেলদের একটি অংশও। ফলে সেখান থেকেও একটা বড় অংশ বিজেপিতে যোগ দিয়েছে বলে খবর।

বিজেপির দাবি
এদিকে, বিজেপির দাবি, ভারুচে যে দলবদল হয়েছে, তাতে কোনও 'অ্যাক্টিভ' বিজেপি কর্মী ছিলেন না। ফলে ১০০ জন দল ছেড়েছেন কী না কোনও খোঁজ নেই।












Click it and Unblock the Notifications