দিল্লিতে ক্রমশ বাড়ছে ওমিক্রন সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১০, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
দিল্লিতে ক্রমশ বাড়ছে ওমিক্রন সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১০, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
ফের বাড়ল রাজধানী দিল্লিতে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। গতকালের পর আজ আরও ১০ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন রাজধানীতে নতুন করে ১০ জনের শরীরে ওমিক্রন ভ্যািরয়েন্টের সংক্রমণ মিলেছিল। সেখানে এখন মোট ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে হয়েছে ২০। গতকাল পর্যন্ত ১০ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন। সেই সংখ্যাটা এক দিনে দ্বিগুণ হয়ে গিয়েছে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন ওমিক্রন আক্রান্ত সব রোগীই ভর্তি রয়েছেন এলএনজেপি হাসপাতালে। কমিউনিটি ইনফেকশন ঘটায়না ওমিক্রন ভ্যারিয়েবন্ট সেকারণে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তিনি। আরও আক্রান্তের সংখ্যা বাড়লে যাতে সব রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হয় সেকারণে হাসপাতালে বেড ৪০ থেকে বাড়িয়ে ১০০ করে দেওয়া হয়েছে। দিল্লিতে ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকায় জনমানসে উদ্বেগ বেড়েছে। কারন বরাবরই করোনা সংক্রমণে হটস্পট থেকেছে দিল্লি। সেকারণে ওমিক্রন সংক্রমণ বাড়ায় উদ্বেগ বেড়েছে।
এদিকে দেশের একাধিক জায়গায় ছড়িয়ে পড়েছে ওমিক্রন সংক্রমণ। কর্নাটকে প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়ে। তার পরে সেটা ছড়িয়ে পড়েছে রাজস্থান, মহারাষ্ট্র, কেরল, গুজরাত এবং পশ্চিমবঙ্গে। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রণধরা পড়েছে। তবে ৭ বছরের শিশুটি এখন সুস্থ রয়েছে। পশ্চিমবঙ্গে নতুন করে ওর ওমিক্রন সংক্রমণের হদিশ মেলেনি। তবে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে অনেকটাই। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮ হয়ে গিয়েছে। মুম্বইয়ে নতুন করে ওমিক্রন আক্রান্ত হয়েছেন ৭ জন। তাঁদের মধ্যে আবার ৫ জন মহিলা। এরা কেউ কিন্তু বাইরে যাননি। দেশের মধ্যেই ঘোরা ফেরা করেছেন। রাজস্থানে ওমিক্রন আক্রান্ত ৯ জন সুস্থ হয়ে উঠেছেন।












Click it and Unblock the Notifications