Sitaram Yechury: ইন্ডিয়া জোটে কেন তৃণমূলের সঙ্গে সিপিএম? হাওড়ায় উত্তর দিলেন সীতারাম ইয়েচুরি
দেশকে বাঁচানোর জন্যই ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আগে তাকে রক্ষা করতে হবে। দেশ রক্ষার জন্য যারা একজোট হতে চায়, তাদের সকলকেই স্বাগত। সেই কারণেই তৃণমূলের সঙ্গে সিপিএমকে জোটে দেখতে পাওয়া গিয়েছে।
বাংলায় এসে কার্যত এভাবেই ব্যাখ্যা দিলেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস অন্যতম মুখ। বিজেপি বিরোধী ওই জোটে সিপিএমও রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সীতারাম ইয়েচুরিকে একাধিকবার দেখা গিয়েছে। তাই নিয়ে বাংলার রাজ্য রাজনীতি যথেষ্ট চর্চায়। বঙ্গ সিপিএমের ভূমিকা নিয়েও শুরু হয়ে গিয়েছিল জোর আলোচনা।

দীর্ঘ কয়েক মাস পরে রাজ্যে এলেন সীতারাম ইয়েচুরি। হাওড়ার দলীয় দফতরে বসেছে সিপিএমের কমিটির বর্ধিত অধিবেশন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এই সিপিএম নেতা। কেন তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক টেবিলে দেখা গিয়েছে? সিপিএম কেন জোট রাজনীতিতে তৃণমূলের সঙ্গে গেল? সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠেছে। ইয়েচুরিও সেই বক্তব্য রাখলেন।
এদিন ইন্ডিয়া জোটে থাকা প্রসঙ্গে ইয়েচুরি বলেন, "আমাদের লক্ষ্য দেশ থেকে বিজেপিকে উৎখাত করা। কেন্দ্রে পার্লামেন্ট থেকে শুরু করে জুডিশিয়ারি, ইলেকশন কমিশন, সিবিআই, ইডি প্রত্যেককে নিরপেক্ষভাবে কাজ করতে গেলে বিজেপিকে দূরে রাখতেই হবে। সেই কারণে আবেদন করা হয়েছে, যারা 'ইন্ডিয়া' জোটে আসতে চায়, তারা আসবে। দেশকে বাঁচাতেই এই ব্যবস্থা। নিরপেক্ষ গণতান্ত্রিক ভারত গড়তে গেলে বিজেপিকে কেন্দ্র ও রাজ্যে সরকার থেকে সরাতে হবে।
তৃণমূল প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস একটি অ্যান্টি ডেমোক্রেটিক এক্টিভিটি পার্টি। এই দলটি বিজেপির বিকল্প কোনও সময়ই ছিল না। হতে পারবেও না। পলিটিকাল আইডোলজিক্যাল প্রজেক্ট রয়েছে আরএসএস এবং বিজেপির মধ্যে। এদের হারাতে গেলে বিকল্প রাজনৈতিক আদর্শ, চিন্তাধারা থাকা প্রয়োজন। তৃণমূল কংগ্রেস আগেও এনডিএ'র সহযোগী ছিল।"
তিনি আরও বলেন, "বর্তমান পরিস্থিতিতে তৃণমূল যদি অন্যান্য দলের মতো ইন্ডিয়া জোটে আসে বিজেপিকে হারানোর জন্য, তাহলে ঠিক আছে। এতে কোনও আপত্তি নেই।" কিন্তু বাংলায় জোট কীভাবে হবে? আসন বণ্টন ব্যবস্থা কীভাবে হবে? এই রাজ্যে কি সিপিএম তৃণমূলের বিরুদ্ধেই লড়াই করবে? এইসব প্রশ্নও সঙ্গত কারণে উঠেছে।
এক্ষেত্রে সীতারাম ইয়েচুরির বক্তব্য, বাংলায় বিজেপির বিকল্প বামফ্রন্ট ও তার সহযোগী দল। তৃণমূল কোনওমতেই বিকল্প হতে পারে না। তৃণমূল কংগ্রেসের প্রতি ভরসা প্রসঙ্গে ইয়েচুরি বলেন, "আমাদের সঙ্গে কতদিন থাকবে বা না থাকবে তার জবাব দেবে জনতা। যখন এখন বলছে লড়াই করতে চাই তখন করুক। কোথায় কতদিন থাকবে তা ওরাই বলতে পারবে।"
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications