Vande Bharat Express:লাইনচ্যুত শালিমার-সেকেন্দ্রবাদ এক্সপ্রেস, থমকে একাধিক বন্দে ভারত! ক্ষোভ বাড়ছে যাত্রীদের
Vande Bharat Express: লাইনচ্যুত শালিমার-সেকেন্দ্রবাদ সাপ্তাহিক এক্সপ্রেস (Secunderabad-Shalimar Express) । যার জেরে ব্যহত দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন চলাচল। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও হাওড়া থেকে ছাড়ল না হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এমনকী ছাড়েনি হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসও। এছাড়াও একাধিক মেল এবং এক্সপ্রেস ট্রেনও এদিন সকাল থেকে হাওড়া থেকে ছাড়েনি। ফলে সময় যত গড়াচ্ছে ততই ক্ষোভ বাড়ছে যাত্রীদের।
কখন পরিষেবা স্বাভাবিক হবে তাও স্পষ্ট এখনও রেলের তরফে জানানো হয়নি বলে দাবি। বলে রাখা প্রয়োজন, আজ শনিবার সকালে শালিমার স্টেশন ঢোকার মুখে লাইনচ্যুত হয় ডাউন শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। একটি লাইন থেকে অপর একটি লাইনে ছিটকে চলে যায় ইঞ্জিন। হাওড়ার নলপুরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

যা খবর, ভোর পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটেছে। এরপর থেকে বেশ কয়েক ঘণ্টা কেটে গিয়েছে। কিন্তু এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। যদিও যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
আছেন রেলের ইঞ্জিনিয়ার সহ অন্যান্য কর্মীরা। তবে লাইন থেলে লাইনচ্য্যত বগিগুলিকে সরাতে ঠিক কতক্ষণ লাগবে তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার পরেই কার্যত বন্ধ হয়ে গিয়েছে দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন চলাচল। কারণ এমন জায়গায় এই ঘটনা ঘটেছে সেখান থেকে সমস্ত দূরপাল্লার ট্রেন কিংবা লোকাল ট্রেন সারাদিন চলাচল করে। এমনকি বন্দে ভারত এক্সপ্রেসের মতো সেমি বুলেট ট্রেন ছুটে যায়।
ফলে ঘটনার পর থেকেই আটকে পড়েছে সমস্ত ট্রেনই। এমনকি হাওড়া থেকে হাওড়া-পুরী এবং হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস থমকে আছে বলে জানা যাচ্ছে। বেশ কিছু লোকাল ট্রেনও শালিমার কিংবা হাওড়া স্টেশনে ঢুকতে পারছে না। ফলে বহু যাত্রীকে লাইন ধরেই হাঁটতে দেখা যাচ্ছে।
তবে রেলের দাবি, বিশেষ বাসের ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে যে সমস্ত ট্রেন এমনকি বন্দে ভারত এক্সপ্রেসকেও যাতে অন্য ট্র্যাক দিয়ে চালানো যায় সেই চেষ্টাই রেলের তরফে চালানো হচ্ছে বলে খবর। তবে এদিন সাতসকালে ঘটে যাওয়া দুর্ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছেন যাত্রীরা। প্রশ্ন তুলছেন রেলের যাত্রী সুরক্ষা এবং পরিকাঠামো নিয়ে। বারবার কেন দুর্ঘটনার মধ্যে পড়ত্যে হচ্ছে রেলকে। তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন।












Click it and Unblock the Notifications