Uttarkashi Tunnel Collapse: নিরাপদে টানেল থেকে বেরিয়ে আসুন শ্রমিকরা, হনুমান মন্দিরে চলছে প্রার্থনা
অপেক্ষার এখনও কয়েক ঘণ্টা বাকি, শেষ পর্যায়ে চলছে উদ্ধারকাজ। শ্রমিকরা যাতে নিরাপদে বেরিয়ে আসতে পারেন টানেল থেকে তার জন্য প্রার্থনা শুরু হয়ে গিয়েছে দেশের একাধিক জায়গায়। হাওড়ায় পঞ্চমুখী হনুমান মন্দিরে চলছে প্রার্থনা।
উত্তরাখণ্ডের টানেলে আটকে থাকা ৪১ জন শ্রমিককে সুস্থ অবস্থায় উদ্ধারের জন্য হোম যজ্ঞের আয়োজন করা হলো হাওড়ার। আজ সকালে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের গঙ্গার ধারে পঞ্চমুখী হনুমান মন্দিরে যজ্ঞের আয়োজন করা হয়।

হোম যজ্ঞ পুজোপাঠের মধ্যে দিয়ে একচল্লিশ জন শ্রমিক যাতে সুস্থভাবে তাদের পরিবারের কাছে ফিরতে পারে সেই জন্য এই পুজোপাঠ করা হলো। ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রাই বলেন এরা টানেলের মধ্যে আটকে রয়েছেন আমরা সকলেই জানি। ঈশ্বরকে প্রার্থনা করলে সবকিছু কাজ সম্পন্ন হয়।
সেই জন্যই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনায় এই হোম যজ্ঞের আয়োজন করেছি যাতে শ্রমিক ভাইরা সকলে সুস্থ অবস্থায় তাদের পরিবারের কাছে ফিরে আসতে পারেন। টানেলের মধ্যে বাংলার তিন শ্রমিকও আটকে রয়েছেন। তাঁদের মঙ্গল কামনাতেও চলছে প্রার্থনা। টানেলে শ্রমিকদের কাছে পৌঁছতে রাত হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications