উলুবেড়িয়ার বাড়িতে বিস্ফোরণ, কত বাজি মজুত ছিল সেখানে!
উলুবেড়িয়ার একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। তার জেরে কেঁপে উঠল পাড়া। আশপাশের বাড়ির দেওয়ালেও ফাটল ধরেছে বলে খবর। একাধিক জানলার কাঁচ ভেঙেছে। পাশাপাশি একাধিক জানলার গ্রিলও বেঁকে গিয়েছে বলে খবর৷
কী কারণে হল এই বিস্ফোরণ? জানা গিয়েছে, শনিবার রাত একটার পর এই মারাত্মক বিস্ফোরণ হয়৷ উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়া এলাকায় এই ঘটনা ঘটেছে। ওই বাড়িতে বাজি তৈরি হত বলে প্রাথমিক খবর৷ প্রচুর পরিমাণে বাজি মজুত করে রাখা হয়েছিল। সেই কথাও অনুমান করা হচ্ছে৷ সেই বাজিতেই বিস্ফোরণ হয়ে থাকতে পারে৷

কালীপুজো উপলক্ষ্যে এবার বিভিন্ন জায়গায় শব্দবাজির উপদ্রুব দেখা যায়। উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তারা তদন্ত শুরু করেছে৷ ওই বাড়ির মালিককে পুলিশ গ্রেফতার করেছে। কী ধরনের বাজি মজুত করা হয়েছিল? নিষিদ্ধ কোনও বাজি বানানো হচ্ছিল কী? সেই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
রাত একটার পর কেঁপে ওঠে গোটা পাড়া৷ আশপাশের বাড়ির বাসিন্দারা ভয়ে সিঁটিয়ে যায়। জায়গা ধোঁয়ায় ভরে যায়। এরপর সাধারণ বাসিন্দারা রাস্তায় বেরোন। কিছুটা ধোঁয়া কাটলে দেখা যায় রাস্তাতেই ছড়িয়েছিটিয়ে একাধিক টুকরো, সরঞ্জাম। সাধারণ মানুষরাই জল ছিঁটান ওই বাড়িতে। আগুন দেখা যায়নি আর।
ওই বাড়ির দরজা ভেঙে। জানলা সম্পূর্ণ ভেঙে গিয়েছে৷ আশপাশের বাড়ির একাধিক জানলার কাঁচ ভেঙে গিয়েছে। একাধিক দেওয়াল ক্ষতিগ্রস্ত। জানলার লোহার গ্রিলও বেশ কিছু জায়গায় বেঁকে গিয়েছে। সেই ভয়ের ছবি দেখা যায়৷ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তদন্ত চলছে। ধৃত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
জনবসতি এলাকায় কীভাবে বাজি তৈরি হয়? বাজি মজুত রাখা হয়? পুলিশ - প্রশাসন আগে কিছু কি জানতে পারে না? সেই প্রশ্ন উঠেছে। শুক্রবার উলুবেড়িয়া গঙ্গারামপুর এলাকায় আগুন লেগেছিল বাজি পোড়ানোর সময়৷ তিন শিশু সেই ঘটনায় মারা যায়।












Click it and Unblock the Notifications