এবার হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের গাড়ি, মৃত ২

ভয়াবহ দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের গাড়ি। ওই গাড়িতে পাঁচ জন ছিলেন। তবে বিধায়ক নিজে সেই গাড়িতে সওয়ারি ছিলেন না। হাওড়ার শিবপুরের ফোরশোর রোডে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় দুজন মারা গিয়েছেন বলে খবর।

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। শনিবার রাতে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। প্রচণ্ড গতিতে তৃণমূল বিধায়কের গাড়ি দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে ধাক্কা মেরেছে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনায় জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

car

প্রাথমিকভাবে জানা যায়, ওই গাড়িতে পাঁচ জন যাত্রী ছিলেন। বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা ছিলেন না। দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়। আহত আরও তিন জন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাত একটা নাগাদ শিবপুরের ফোরশোর রোডে হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রালের অফিসের সামনে মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়িটি চালাচ্ছিলেন তাঁর চালক মহম্মদ মোস্তাক খান (২৫)। কলকাতার ওয়াটগঞ্জের বাসিন্দা মোস্তাক আত্মীয়দের নিয়ে বাঁকড়ায় এসেছিলেন। সেখান থেকে ফেরার পথেই ঘটে ওই দুর্ঘটনা।

জানা গিয়েছে, গাড়িটি রাস্তায় দাঁড়ানো ট্রেলারকে প্রচণ্ড গতিতে পিছন থেকে ধাক্কা মারে। গাড়ির গতি এতটাই ছিল, গাড়ির বেশ কিছুটা সামনের অংশ ট্রেলারের পেছনে আটকে যায়। গাড়ির মূল অংশটি সামনের দিকে ছিটকে পড়ে। যাত্রীরা আটকে পড়েন দোমড়ানো মোচড়ানো গাড়ির মধ্যে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ। স্থানীয়রাও চলে আসে ঘটনাস্থলে৷ পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগায়। আহতদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের লোকজন। তারা হাওড়া জেলা হাসপাতালে যান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। বাকিদের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+