উত্তরপাড়ায় তৈরি হল 'Made In India' চালকবিহীন মেট্রো! অসম্ভবকে সম্ভব করল টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড
Driverless Metro In India: আরও এই ইতিহাস তৈরি হল বাংলায়! Made In India চালকবিহীন মেট্রো তৈরি হল এই রাজ্যেই। আর এই অসম্ভবকে সম্ভব করে দেখাল টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড (Titagarh Rail Systems Ltd)। ইতিমধ্যেই বন্দে ভারত স্লিপারের বড় অর্ডার রয়েছে এই সংস্থার হাতে। এবার বেঙ্গালুরু মেট্রোর (BMRCL) জন্য ড্রাইভারবিহীন 'মেড-ইন-ইন্ডিয়া' ট্রেনসেট তৈরি করে দিল টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড (Titagarh Rail Systems Ltd)। যা যুগান্তকারী বলছেন আধিকারিকরা।
সম্প্রতি একেবারে স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি ট্রেনটি (Driverless Metro In India) বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির ছিলেন কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষকে বিকশিত ভারতের স্বপ্ন দেখিয়েছে।

আর সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে স্বয়ংক্রিয় এই মেট্রো ট্রেনসেট (Driverless Metro In India) গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি কেন্দ্রীয়মন্ত্রীর। শুধু তাই নয়, আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও এদিন জানান কেন্দ্রীয় মন্ত্রী।
তাঁর কথায়, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই ট্রেন যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনবে। বিশেষ করে শহর অঞ্চলে পরিবহণের ক্ষেত্রে বড় বদল আনবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে সংস্থা জানাচ্ছে, একেবারে স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এই স্বয়ংক্রিয় ট্রেন সেটটি প্রথম মেড-ইন-ইন্ডিয়া প্যাসেঞ্জার রোলিং স্টক, যা ১৮ কিমি দীর্ঘ পথজুড়ে চলবে। যা খবর, উত্তরপাড়ায় অবস্থিত টিটাগড়ের মেট্রো নির্মাণ কারখানায় এই Made In India চালকবিহীন মেট্রো তৈরি করা হয়েছে।
কয়েক দফায় পরীক্ষা চালানোর পর মেট্রোটি (Driverless Metro In India) বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। আর এই যুগান্তকারী পদক্ষেপ টিটাগড় রেল সিস্টেমস বা টিটাগড় ওয়াগানের মুকুটে আরও একটা পালক জুড়ল বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে গত কয়েক বছর ধরেই 'Made In India' এই মন্ত্রকেই গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে নরেন্দ্র মোদী সরকার।
বাইরে থেকে নয়, ভারতের মাটিতেই প্রায় সমস্ত প্রযুক্তি ও যন্ত্রাংশ তৈরি হচ্ছে। এক্ষেত্রে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড পথ দেখালো বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে বহু দেশেই ড্রাইভার ছাড়াই ছোটে মেট্রো। যদিও একজন চালক থাকলেও তিনি জরুরি পরিস্থিতি সামাল দেন। এবার তেমনই চালকহীন মেট্রো (Driverless Metro In India) ছুটবে দেশেও। দিল্লি] মেট্রোও যদিও এই পরিষেবা ইতিমধ্যেই শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications