তালিবানি 'শাস্তি' হাওড়ায়? মেয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ, কাটা হল বাবা, মা, ভাইয়ের চুল
রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে তালিবানি কায়দায় অত্যাচার। এবার তেমনই এক ঘটনা ঘটল হাওড়ায়। মেয়ে টাকা চুরি করেছে। সেই সন্দেহ, অভিযোগের ভিত্তিতে পরিবারের বাকি সদস্যদের চুল কেটে নেওয়া হল। অভিযুক্ত এলাকার প্রভাবশালী বিত্ত পরিবার। এই ঘটনা সামনে আসতেই ফের চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে বলে খবর।
হাওড়ার খালিয়া অঞ্চলে এক নিম্নবিত্ত পরিবারের বাস। বাড়ির মেয়ে এলাকারই একটি বাড়িতে পরিচারিকার কাজ করে। ওই পরিবারে টাকা পাওয়া যাচ্ছে না। পরিচারিকা সেই টাকা চুরি করেছে। এমন সন্দেহ পরিবারের পক্ষ থেকে করা হয়। পরিচারিকার বিরুদ্ধেই টাকা ও গয়না চুরির অভিযোগ করা হয়।

পরিচারিকার বাড়িতে যায় বিত্তশালী পরিবারের সদস্যরা। পরিচারিকার বাড়িতে বাবা-মা ও ভাই রয়েছে। রবিবার তাদের বাড়িতে হানা দেওয়া হয়। বাড়ির ছেলের চুল কেটে দেওয়া হয়। বাবা, মাকে মারধর করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। সোমবার সকালে প্রভাবশালী পরিবারের সদস্যরা তাদের বাড়িতে ফের হানা দেয়। এরপর পরিচারিকার বাবা মায়ের মাথার চুলও কেটে ফেলা হয়। এমনই মারাত্মক অভিযোগ উঠেছে।
হাওড়ার জগদীশপুরের খালিয়ায় কার্যত 'তালিবালি' শাসনের ভিডিও ভাইরাল। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ ওঠে। সেই অভিযোগেই পরিচারিকার গোটা পরিবারের চুল কেটে দিয়ে 'শাস্তি' দেওয়ার অভিযোগ ওঠে ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে।
বর্তমানে আক্রান্ত পরিবারটি এলাকা ছাড়া রয়েছে। আতঙ্কে রয়েছে গোটা পরিবার। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে ডোমজুড় থানার পুলিশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications