সরস্বতী পুজোর থিম আবোল তাবোল! কাগজ দিয়ে তৈরি দশ ফুট উচ্চতার প্রতিমা তৈরি করে তাক লাগিয়েছে হুগলির স্কুল
কাগজের সরস্বতী বানিয়ে তাঁক লাগলো স্কুল পড়ুয়ারা। ব্যান্ডেল বিদ্যামন্দির স্কুলের ছাত্রছাত্রীরা সুকুমার রায়ের মৃত্যু শতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে এবার তাদের সরস্বতী পুজোর থিম আবোল তাবোল। কাগজ কেটে রং তুলি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে সুকুমার রায়ের লেখা কবিতার কিছু অংশ। হাতে আঁকা হয়েছে সুকুমার রায়ের ছবি।
বিদ্যালয়ের সিঁড়িতে লাগানো হয়েছে কাগজের তৈরি কার্টুন। তাতে তুলে ধরা হয়েছে গোঁফ চুরি, কাতুকুতু বুড়ো, চিম্ভুত-এর মতো নানান চিত্র। নানান ফুল, পাখির ছবি ও বানানো হয়েছে কাগজ দিয়ে। পাশাপাশি কাগজ দিয়ে বানানো হয়েছে প্রায় দশ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা।

বিদ্যালয়ের শিক্ষক জ্যোতির্ময় বালা বলেন, বিদ্যালয়ে প্রত্যেক বছর নিষ্ঠার সঙ্গে পুজো করা হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় ছাত্র ছাত্রীরা এই পুজো করে আসছেন। এ বছর তারা খুব সুন্দর একটি থিম করেছে, আবোল তাবোল। বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী মাধবী মিস্ত্রি বলেন, কবি সুকুমার রায়ের মৃত্যু শতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে এই বছর পুজোর থিম আবোল তাবোল।
কাগজ কেটে কেটে লেখকের কবিতার অংশ ফুটিয়ে তোলা হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় কাগজের প্রতিমাও বানানো হয়েছে। ছাত্রছাত্রীরা প্রতি বছর এই পুজোর আয়োজন করে আসছে। এ বছর একটু থিমের ওপর জোর দিয়ে পুজো করা হয়েছে। সুকুমার রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে এই থিম করা হয়েছে। এতে উৎসাহিত হবে স্কুলের ছোট ভাই বোনেরা।
তবে শুধু হুগলির এই স্কুল নয়, অনেক স্কুলই থিমের পুজো করেছে। কোথাও আবার ব্যতিক্রমী পুজোও রয়েছে।












Click it and Unblock the Notifications