Serampore Lok Sabha Election Results 2024 LIVE Updates: গড় ধরে রাখতে মরিয়া তৃণমূল, চমক দিতে পারবেন দীপ্সিতা?
বেলা ১২.৪৫- লিড বাড়াচ্ছেল শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ৭৪ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন তিনি।
সকাল ৯.২০- এগিয়ে আছেন বিজেপির কবীর শঙ্কর বসু, পিছিয়ে আছেন কল্যাণ ব্যানার্জী।
পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের লড়াইয়ে নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে হল হুগলি জেলার শ্রীরামপুর। গঙ্গারতীরের এই কেন্দ্রে এবার সেয়ানে সেয়ানে লড়াই। হাওড়া জেলার দুই এবং হুগলি জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত অবাঙালি ভোটদাতা অধ্যুষিত শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সবক'টি আসনেই (জগৎবল্লভপুর, ডোমজুড়, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, চণ্ডীতলা এবং জাঙ্গিপাড়া) তৃণূল ক্ষমতায় আছে।
২০০৯ সাল থেকে এখানে জিতে আসছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার এখানে তিনিই তৃণমূলের প্রার্থী। বাম প্রার্থী তরুণ মুখ দীপ্সিতা ধর। বিজেপির প্রার্থী কবীর শঙ্কর বসু। শ্রীরামপুর বর্তমানে তৃণমূলের গড় হলেও দীপ্সিতাদের মত কিছু তরুণ-তরুণীরাই ভাগ্য ফিরিয়ে আনবে, এমনটাই আশা কমরেডদের। বিজেপির হয়ে আসরে কল্যাণের প্রাক্তন জামাই কবীরশঙ্কর বসু।২০১৯ সালের পরিসংখ্যান বলছে এই কেন্দ্রের মোট ভোটদাতা ১৬ লক্ষ ২৪ হাজার ৩৮ জন।

দীর্ঘদিনের সাংসদ কল্যাণকে নিয়ে স্থানীয় স্তরে কিছুটা অসন্তোষ দেখা গিয়েছে। প্রচারের সময় তাঁর সঙ্গে কাঞ্চনের সংঘাত তো বহুল প্রচারিত। এই সব কিছু থেকেই কিছুটা অক্সিজেন পাচ্ছে বিরোধীরা। প্রচারে খুব ভালো সাড়া পেয়েছেন দীপ্সিতা।
২০১৯ সালের লোকসভা ভোটে মোদী হাওয়ার অনেকটা প্রভাব পড়েছিল শ্রীরামপুরেও। ভোটে জিতলেও, ব্যবধান অনেকটা কমে আসে কল্যাণের।শ্রীরামপুরে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। গত লোকসভা ভোটে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ৬ লক্ষ ৩৭ হাজার ৭০৭ ভোট। আগের বারের তুলনায় জয়ের ব্যবধান কমে হয় ৯৮ হাজার ৫৩৬। বিজেপির দেবজিৎ সরকার পান ৫ লক্ষ ৩৯ হাজার ১৭১ ভোট। সিপিআইএম এর তীর্থঙ্কর রায় পেয়েছিলেন ১ লক্ষ ৫২ হাজার ২৮১ ভোট। কংগ্রেস প্রার্থী দেবব্রত বিশ্বাস পেয়েছিলেন সাড়ে ৩২ হাজার ভোট।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে জগৎবল্লভপুরে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী সীতানাথ ঘোষ, জোমজুড়ে জীয় হয়েছিলেন তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষ, উত্তরপাড়ায় জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী তথা অভিনেতা কাঞ্চন মল্লিক, শ্রীরামপুরে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী সুদীপ্ত রায়, চাঁপদানিতে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁইন, চণ্ডীতলায় জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার এবং জাঙ্গিপাড়ায় জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী। অর্থাৎ সেই দিক থেকে দেখতে গেলে বিধানসভার নিরিখেও গোটা শ্রীরামপুর লোকসভা কেন্দ্র রয়েছে তৃণমূলের দখলেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications