RG Kar Case Verdict-Mamata Banerjee: ফাঁসির দাবিতে আমিও মিছিল করেছিলাম! আরজি কর নিয়ে মুখ খুললেন মমতা
RG Kar Case Verdict-Mamata Banerjee: আরজি করের চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলায় আগেই ফাঁসির দাবিতে মিছিল করেছিলাম। রায়ের আগেই এই মামলার বিচারের দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার মুর্শিদাবাদ উড়ে গেলেন। আর তার আগে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাডে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মুখ্যমন্ত্রী।
সেখানেই আরজি কর নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী বলেন, রায় হওয়ার আগে তো আমি কিছু বলব না। তবে এই মামলায় ফাঁসির দাবিতে আমিও মিছিল করেছিলাম। সবাই করেছিল। সবটাই বিচারকের উপর নির্ভর করে। কেমন কি কেস সাজিয়েছে। তবে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেটাই চান বলে এদিন মন্তব্য করেন প্রশাসনিক প্রধান (RG Kar Case Verdict-Mamata Banerjee) ।

এই প্রসঙ্গে তাঁর আরও দাবি, পরপর তিনটি মামলায় আদালত ফাঁসির নির্দেশ দিয়েছে। আমাদের পুলিশ ৫৪ দিনের মধ্যেই করেছে। এজন্য তিনি পুলিশ এবং বিচারকদের ধন্যবাদ জানান। তবে জাজরা একটু সময় নেন। অনেক কিছু তাঁদেরকে দেখতে হয়। এদিনের মুখ্যমন্ত্রীর বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, পরিকল্পনা অনুযায়ী আজ সোমবার কপ্টারে মুর্শিদাবাদ সফরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লালবাগে যোগ দেবেন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে। এছাড়াও সেখানে রাস্তা, পানীয় জল ও স্বাস্থ্য ক্ষেত্রের একাধিক পরিষেবার উদ্বোধন করবেন। এরপর আজ সোমবার বিকেলেই মালদা জেলায় উড়ে যাবেন।
সেখানে সরকারি কর্মসূচির পাশাপাশি মালদাতেও দলীয় সভা করবেন মুখ্যমন্ত্রী। তবে তা আগামীকাল মঙ্গলবার হবে। ইতিমধ্যে মালদা জেলা ক্রীড়া সংস্থার মেলায় সমস্ত প্রস্তুতি প্রায় শেষের দিকে। জানা যাচ্ছে, আজ সোমবার বিকেল আনুমানিক সাড়ে তিনটা নাগাদ মুখ্যমন্ত্রী হেলিকপ্টার করে মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে পাশে তৈরি হেলিপ্যাডে নামবেন।
এরপর সোজা চলে যাবেন মহানন্দা ভবনে। তার আগে মুখ্যমন্ত্রী হেলিপ্যাডের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। স্লিপার ডগ এবং বোম স্কোয়াডের আধিকারিকরা সরেজমিন খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী হেলিপ্যাড গ্রাউন্ড।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications