Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গ্রামের পথে প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায়, শাঁখ বাজিয়ে আপ্যায়ন মহিলাদের

রোজ যাকে টেলিভিশনের পর্দায় দেখেন। তিনি এখন এলাকায়। প্রায় নাগালের মধ্যে বাংলার দিদি নম্বর ওয়ান। হুগলির বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষও তাঁকে একবার দেখার জন্য হামলে পড়ছেন।

তৃতীয় দিনের ভোট প্রচারে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। দাদপুরের বিভিন্ন গ্রামে জনসংযোগ শুরু করেন তিনি। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তাঁর উপর ভরসা করেছেন। তাঁকেই হুগলি কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে। বিজেপির সাংসদ তথা পদ্ম প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তিনিই লড়াই করছেন।

ভোট ঘোষণার দিন সিঙুর থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা। গতকাল পান্ডুয়া ও বলাগড়ে পুজো দিয়ে জন সংযোগ কর্মিসভা করেন। গত দুদিনের মতো আজও তিনি হুগলিতে। তাঁকে দেখতে ভিড় জমে যায় গ্রামগুলিতে।

আজ সোমবার সকালে পুইনান তিন মন্দিরে পুজো দেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে ভোটারদের সঙ্গে দেখা করেন তিনি। এরপর দাদপুরের বিভিন্ন গ্রামে জনসংযোগ শুরু করেন। ধনিয়াখালি বিধানসভা এলাকায় প্রচার ও কর্মিসভাও করেন রচনা।

রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য উৎসাহিত ছিলেন গ্রামের মহিলারা। বিভিন্ন বয়সের মহিলারা রাস্তায় সকাল থেকেই অপেক্ষা করছিলেন। রচনা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এসে থামে। তৃণমূলের নেতা কর্মীরা চারদিক ঘিরে ছিলেন। রচনা বন্দ্যোপাধ্যায় গ্রামের পথে হাঁটতে শুরু করেন।

বিভিন্ন দিক থেকে শুভেচ্ছার হাত বাড়িয়ে দেন গ্রামের মহিলারা। ফুল দিয়ে তাঁকে বরণ করা হয়। শঙ্খ বাজানো হয় বিভিন্ন রাস্তায়। বয়স্ক মহিলাদের কাছে পৌঁছে যান রচনা। তাদের সঙ্গে কথা বলেন। হাতে হাত রেখে উষ্ণ উভ্যর্থনা বিনিময় হয়।

লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্মুখ সমরে নেমেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী। রাজনীতির দুনিয়ায় তিনি এবার প্রথম এলেন। কিন্তু তিনি যে সহজ প্রতিপক্ষ নন। সেই বার্তা বুঝিয়ে দিচ্ছেন রচনা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+