Poster against TMC: টাকা ফেরতের দাবি করে পোস্টার! পঞ্চায়েত ভোটের আগে হুগলি তৃণমূলে অস্বস্তি
ভোটের আগে এলাকায় পড়ল পোস্টার (Poster against TMC) আর তাতেই অস্বস্তিতে শাসকদল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েতের দেওয়া কলে জল পড়ে না, ভোট চাইতে গেলে কলের টাকা ফেরত দেওয়ার দাবিতে হুগলির ব্যান্ডেলের কোদালিয়ায় এই পোস্টার দেওয়া হয়েছে।
পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর মনোনয়ন পর্ব চলছে। ভোট নিয়ে জোর লড়াই শাসক বিরোধীদের। এরই মধ্যে উঠে আসছে নানা অভিযোগ। যেমন কোদালিয়া-২ পঞ্চায়েতের নলডাঙা, কৃষ্ণপুর এলাকার বিভিন্ন জায়গায় এদিন দেখা গেল পোস্টার (Poster against TMC) ।

তৃণমূল প্রার্থীরা যদি ভোট চাইতে যায় তাঁদের কলের টাকা ফেরত দিতে হবে এই মর্মে পোস্টার মারা হয়েছে নাগরিক বৃন্দের নামে। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত থেকে জলের লাইন দেওয়ার জন্য টাকা নেওয়া হয়েছিল। যদিও সেই কল থেকে জল পড়ে না। এই প্রচণ্ড গরমে জল না পেয়ে কষ্ট হচ্ছে। তাই নাগরিক সমাজের এই পোস্টার (Poster against TMC) ।

তৃণমূলের দাবি, বাড়ি বাড়ি জল দেওয়া হয় জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে। সেখানে কোনও টাকা নেওয়া হয়নি। ভোটে জিততে পারবে না, যে কারণে বিজেপি এসব করে বেরাচ্ছে। বাসিন্দারা জানিয়েছেন, খুব কম সময় জল দেওয়া হয়, তাও জল পড়ে না কল থেকে। পানীয় জল নিয়ে তাঁরা খুবই সমস্যায় রয়েছেন।












Click it and Unblock the Notifications