Loksabha Vote 2024: দিদি নম্বর ওয়ান ময়দানে নামতেই ধাক্কা বিজেপি শিবিরে, লকেটের নামে পোস্টার হুগলিতে

হুগলিতে এবার হাইভোল্টেজ লড়াই। দিদি নম্বর ওয়ানকে এবার হুগলি লোকসভা কেন্দ্রে বাজি রেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখে না বললেও বিজেপির কাছে যে একটা বড় চ্যালেঞ্জ তাতে কোনও সন্দেহ নেই। যদিও লকেট অভিেনত্রী হলেও রাজনীতিতে অনেকটা দিন কাটিয়ে ফেলেছেন।

কিন্তু দিদি নম্বর ওয়ান ময়দানে নামতেই হুগলিতে বিজেপির চাপ বাড়তে শুরু করেছে। বুধবার সকাল থেকে হুগলি জুড়ে পোস্টার বিতর্ক তুঙ্গে উঠেছে। হুগলি জুড়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যারে বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ। তাতে লেখা হয়েছে একেবারে খোলা চিঠি। লকেট চট্টোপাধ্যায়ে হাত থেকে আমাদের বাঁচান বলে পোস্টারে লেখা হয়েছে। নীচে লেখা রয়েছে বিজেপির মণ্ডল সভাপতির নাম।

Loksabha Vote 2024

হুগলির চন্দননগর, সরিষাপাড়া, বোড়াইচণ্ডীতলা, লক্ষ্মীগঞ্জ বাজার এলাকায় লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক পোস্টার দেওয়া হয়েছে। পোস্টারে লেখা হয়েছে লকেট চট্টোপাধ্যায় তাঁদের হুমকি দিচ্ছেন তাঁর হয়ে এলাকায় প্রচার না করলে ভোটের পর দেখে নেবেন বলে হুমকি দিয়েছেন।

এর আগে তাঁর হয়ে প্রচার করেছেন। কিন্তু তিনি এলাকায় এসে তাঁদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেননি বলে অভিযোগ করেছেন এই মণ্ডল সভাপতিরা। এখন রীতিমতো আতঙ্কে রয়েছেন বলে খোলা চিঠিতে লিখেছেন তঁারা। প্রকাশ্যে দলীয় নেত্রীর বিরুদ্ধে অভিযোগ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তাঁরা।

যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করেছেন, চক্রান্ত করে পরিকল্পনা করে এই সব পোস্টার দেওয়া হচ্ছে। তাঁদের নেত্রী এবং প্রার্থীর বিরুদ্ধে দলের কারোর কোনও ক্ষোভ নেই। তৃণমূল কংগ্রেসই এই সব কাজ করছে। এই পোস্টারে তাঁদের কিছুই যায় আসে না। হুগলির মানুষ জানেন তাঁরা কীভাবে কাজ করছেন। লকেট চট্টোপাধ্যায়ে জনপ্রিয়তায় এভাবে আঘাত হানা যাবে না বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন তিিন।

এদিকে এবার হুগলিতে বড় চ্যালেঞ্জ বিজেপির। লকেটের প্রতিপক্ষ হিসেবে এবার দিদি নম্বর ওয়ান রচনাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। টেলিভিশন শো দিদি নম্বর ওয়ানের দৌলতে রচনা বন্দ্যোপাধ্যায়ের একটা জনপ্রিয়তা রয়েছে। সেকারণে রচনাকে নিয়ে শোরগোল বেশি শুরু হয়ে গিয়েছে হুগলিতে। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন রচনার প্রচারে। খুব শীঘ্রই রচনা নিজে সেখানে গিয়ে প্রচার করবেন। দিদি নম্বর ওয়ানকে সামনে পেয়ে স্বাভাবিক ভাবেই আবেগে ভাসবেন হুগলির মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+