Panchayat Election 2023: মনোনয়ন প্রত্যাহার না করলে প্রাণনাশ! বিজেপির মহিলা প্রার্থীকে হুমকি, অভিযুক্ত তৃণমূল

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের মনোয়ন পর্ব শেষ। এবার মনোনয়ন প্রত্যাহারের জন্য বিরোধী প্রার্থীদের হুমকি দেওয়ায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। এমনটা যে হবে তা আগেই জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিজেপির মহিলা প্রার্থী প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে অভিযোগ। তিনি ইতিমধ্যেই হাওড়ার জেলাশাসক, পুলিশ কমিশনারের পাশাপাশি বিডিও অফিস ও লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

বিজেপি প্রার্থীকে হুমকি

২৪ ঘণ্টার মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করলে বিজেপি প্রার্থী, তাঁর স্বামী ও সন্তানদের হত্যা করার হুমকি দিয়েছেন তৃণমূল প্রার্থীরই স্বামী। তিনিও স্থানীয় তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। হাওড়ার লিলুয়া থানার মাঝেরআট এলাকায়।

সুপর্ণা সর্দার লিলুয়া মাঝেরআটের বাসিন্দা। তিনি ডোমজুড় বিধানসভার জগদীশপুর অঞ্চলের ৯২ নম্বর বুথ থেকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এবার গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হিসেবে বালি-জগাছা ব্লকে মনোনয়ন জমা দিয়েছেন। তারপরেই রাত একটা নাগাদ লিলুয়া জগদীশপুর অঞ্চলের তৃণমূল নেতা সুপর্ণার স্বামীকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।

বিজেপি প্রার্থীকে হুমকি

সুপর্ণার বাবা-মা, প্রয়াত শাশুড়ির নামে অশ্রাব্য ভাষায় ওই নেতা গালিগালাজ করেন বলে অভিযোগ। ফোনে হুমকি দেওয়া হয় সন্তান-সহ সুপর্ণাদের খুন করারও। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকিও এসেছে বলে অভিযোগ। সুপর্ণা লিলুয়া থানায় অভিযোগ জানান। তিনি পুলিশকে জানান, তিনি ভোটে লড়বেন। তবে তাঁর পরিবারের জন্য চিন্তিত।

বিজেপি প্রার্থীকে হুমকি

পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আর্জি জানান সুপর্ণা। গোটা ঘটনার কথা নির্বাচন কমিশনের নজরে এনেছেন। অভিযুক্তদের নাম- শুভাশিস নস্কর, রাকেশ নস্কর ও শুভ প্রামাণিক।

শাসক দলের বিরুদ্ধে সিপিআইএম প্রার্থীকে প্রকাশ্যে হুমকির অভিযোগ উঠেছে হাওড়ার লিলুয়ার চামরাইলে। এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে লিলুয়া থানায়। পঞ্চায়েত ভোটে নাম প্রত্যাহার না করা হলে বাড়ি ভাঙচুর করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+