Panchayat Election 2023: দেওয়াল লিখন হল, কিন্তু প্রার্থী পেলেন না প্রতীক! হুগলিতে তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে

পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) প্রার্থী তালিকায় নাম দেখে দেওয়াল লেখা শুরু। অথচ শেষ মুহূর্তে পেলেন না দলীয় প্রতীক। ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কর্মী। চেয়েছিলেন তৃনমূল প্রার্থী হয়ে ভোটে লড়বেন, সেইমত শুরু করে দিয়েছিলেন ভোট প্রচার।

প্রথম প্রার্থী তালিকায় নাম থাকায় তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিয়ে দেওয়াল লিখনও হয়ে গিয়েছিল, শেষ মুহুর্তে দল সিম্বল দিয়ে দেয় আরেক জনকে। তাই ক্ষোভে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ালেন তৃণমূল কর্মী পাপিয়া বারিক।

Panchayat Election 2023

শুধু একা পাপিয়া নন এরকম ঘটনা একাধিক তৃণমূল কর্মীর সঙ্গে হয়েছে বলে অভিযোগ। পান্ডুয়ার জামনা পঞ্চায়েতের গহমী গ্রামের তৃণমূল কর্মীরা ঠিক করেছিলেন এবার তাদের প্রার্থী হবেন পাপিয়া বারিক। সেই মত দলকে জানানো হয়। দল অনুমতি দেওয়ায় মনোনয়ন জমা দেন পাপিয়া (Panchayat Election 2023)।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দল সিম্বল দেয় রুমা বাগকে। ততক্ষণে মনোনয়ন প্রত্যাহারের সময় চলে যাওয়ায় নির্দল প্রার্থী হন পাপিয়া। পাপিয়া স্বামী সুকদেব বারিক বলেন,পাপিয়াকে দলই বলেছিল প্রার্থী হতে (Panchayat Election 2023)। সেই মতো মনোনয়ন জমা করা হয়। দেওয়াল লেখাও শেষ হয়। পরে জানতে পারেন পাপিয়াকে প্রার্থী করেনি দল, করেছে অন্য আরেকজনকে।

Panchayat Election 2023

তিনি অভিযোগ করেছেন, পান্ডুয়া ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ প্রার্থী ঠিক করেছেন। এই নির্বাচনে দলের হয়ে তারা কাজ করবেন না বলেও সাফ জানিয়েছেন সুকদেব বারিক। নির্দল হিসাবেও ভোট চাইবেন না। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) দল যা করল তাতে মুখ দেখাতে পারবেন না, সংবাদ মাধ্যমকে বলেছেন সুকদেব বারিক।

Panchayat Election 2023

পাপিয়া বারিক বলেন, তাঁর নাম লিস্টে ছিল। তাই মনোনয়ন করে দেওয়াল লেখা শুরু করেন। পরে জানতে পারেন দল অন্য একজনকে প্রার্থী করেছে। তাই দলের হয়ে কাজ করবেন না বলেও জানিয়ে দেন তিনি। পান্ডুয়া ব্লক তৃণ মূল সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, সিম্বল না পাওয়া পর্যন্ত দেওয়াল লেখা উচিত নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+