Onion Price:২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ? গাড়ি ঘুরছে কেন্দ্রীয় সরকারের?
এলাকায় পেঁয়াজ নিয়ে গাড়ি এসেছে। এক কিলো পেঁয়াজের দাম ২৫ টাকা কিলো৷ ভাইফোঁটার সকালে কার্যত লোকের লাইন পড়ে গেল এলাকায়। কেউ এক কেজি কেউ দুই কেজি করে পেঁয়াজ কিনে নিয়ে যাচ্ছেন। পেঁয়াজের প্যাকেট হাতে নিয়ে খুব খুশি ক্রেতারা। মুখে যেন জয়ের হাসি!
কিন্তু ২৫ টাকায় এই বাজারে এক কেজি পেঁয়াজ? এমন হয় না কি? পেঁয়াজের দামের ঝাঁঝে রীতিমতো চোখে জল সাধারণ মানুষের। কলকাতা সহ পড়শি জেলাগুলোয় পেঁয়াজের দাম কমার তেমন লক্ষণ নেই। টাক্স ফোর্স রাজ্যের তরফে কলকাতার বিভিন্ন বাজারে হানাও দিয়েছে। কিন্তু সাধারণ মানুষের অভিযোগ, টাক্স ফোর্স বাজারে ঘুরলেও তেমন দাম কমেনি।

সবজি, আনাজপাতির দাম বেশি থাকছেই। মাছ, মাংসের দামও বেশি। তবে পেঁয়াজের দাম সব থেকে বেশি কাঁদাচ্ছে সাধারণ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের। ৮০ টাকা কেজির উপরে উঠে গিয়েছিল পেঁয়াজের দাম। সেই দাম খুব একটা কমেনি। এবার সেই পেঁয়াজই বিক্রি হল ২৫ টাকা প্রতি কেজিতে।
জানা গিয়েছে, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের প্রকল্প এটি। সাধারণ নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের বসত এলাকায় কেন্দ্রীয় সরকারের গাড়ি আসছে। পেঁয়াজ নিয়ে বিভিন্ন এলাকায় ওইসব গাড়ি ঘুরছে বলে খবর। হাওড়ায় বিভিন্ন এলাকায় এই গাড়ি ঘুরেছে বলে খবর।
কেন্দ্রীয় সরকারের উদ্যোগকে কুর্নিশ জানালো সাধারণ মানুষ। বাজারে যে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। সেই পেঁয়াজই কেন্দ্রীয় সরকার ২৫ টাকা কেজি করে বিক্রি করছে জায়গায় জায়গায়। একটি ছোট ম্যাটাডোরে এই পেঁয়াজ নিয়ে আসা হয়েছে। সাধারণ মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা হল আজ ভাইফোঁটায়।
বাঙালির ঘরে ভাইফোঁটার অনুষ্ঠান হয় এই দিনে। এই অনুষ্ঠানের দিন এত সস্তায় পেঁয়াজ পেয়ে মানুষ খুব খুশি। সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু পেঁয়াজ নয়, এরপর আসবে ছোলার ডাল। সেটাও ৬০ টাকা কেজি হিসেবে বিক্রি হবে বলে জানা গিয়েছে। আজ বুধবার হাওড়ায় দ্বিতীয় দিন এই প্রকল্পের কাজ চলছে। হাওড়ার বেলুড় বাজার সহ আর বিভিন্ন জায়গায় এভাবে পেঁয়াজ বিক্রি হতে দেখা যায়। সাধারণ মানুষ ভিড় করে তা কিনেছেন।
কলকাতার বিভিন্ন জায়গাতেও এই পেঁয়াজ বিক্রির গাড়ি ঘুরছে। এমনই জানা গিয়েছে। পেঁয়াজের লাগামহীন দাম যাচ্ছে। সাধারণ মানুষকে সাহায্য করার জন্যই এই প্রকল্প। এমনই জানা গিয়েছে প্রাথমিকভাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications