NIA Probe In Ram Navami violence: রামনবমীতে অশান্তি, রাতেই রিষড়া-শ্রীরামপুর থানায় এনআইএ
NIA Probe In Ram Navami violence: রাম নবমীর শোভাযাত্রাকে ঘিরে অশান্তি! আর সেই ঘটনায় তদন্ত শুরু করল এনআইএ। ইতিমধ্যে এনআইএ তদন্তের নির্দেশকে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। আর এরপরেই সরকারি ভাবে অশান্তির ঘটনার তদন্ত শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আজ সোমবার রাত দশটা নাগাদ রিষড়া থানায় আসে এনআইএ'য়ের চার সদস্যের একটি দল। দীর্ঘক্ষণ থানার আধিকারিকদের সঙ্গে কথাও বলেন তদন্তকারীরা। বিশেষ করে রামনবমীর দিন কি হয়েছিল সে বিষয়ে বিস্তারিত ভাবে জানতে চান তদন্তকারীরা। শুধু তাই নয়, ঘটনায় অভিযোগ কি হয়েছিল।

অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল সে বিষয়ে পুলিশ আধিকারিকদের কাছে তথ্য আধিকারিকরা নিয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এই মামলা সংক্রান্ত নথি সংগ্রহ করেছেন এনআইএ আধিকারিকরা। রিষড়ার পাশাপাশি শ্রীরামপুর থানাতেও যান তদন্তকারীরা।
বলে রাখা প্রয়োজন, গত ২রা এপ্রিল রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে অশান্তির সূত্রপাত হয়। রিষড়া সন্ধা বাজার এলাকায় একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে। দিনের পরদিন রিষড়া চার নম্বর রেলগেট সহ কয়েকটি জায়গায় অশান্তি ছড়ায়। শুধু তাই নয়, পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
রিষড়া এবং শ্রীরামপুর থানা এলাকায় দীর্ঘদিন ১৪৪ ধারা জারি থাকে। অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েনের পাশাপাশি রাজনৈতিক মিটিং মিছিল বন্ধ রাখা হয়। ঘটনার পরেই ঘটনাস্থলে যান খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। শান্তি বজায় রাখার বার্তা দেন তিনি। এরপরেই ধীরে ধীরে শান্ত হয় রিষড়া।
তবে ঘটনায় একাধিক জনকে গ্রেফতার করা হয়েছিল। যদিও পরে তারা জামিন পেয়ে যান, রিষড়া কান্ডে অনেকে আহত হন। অনেক সম্পত্তি নষ্ট হয়। বাড়ি ঘর ভাঙচুর হয়।আগুন দেওয়া হয় গাড়িতে। এরপরেই হাইকোর্ট রিষড়া ও হাওড়ার ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে মামলা দায়ের হয়।
দীর্ঘ শুনানি শেষে আদালত এনআইএ তদন্তের নির্দেশ দেয়। রাজ্য সরকার তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টও এনআইএ তদন্তের নির্দেশ বহাল রাখে। এরপরেই তদন্তে নেমে পড়লেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। বলে রাখা প্রয়োজন ইতিমধ্যে ঘটনায় এফআইআর দায়ের করেছে এনআইএ।












Click it and Unblock the Notifications