গঙ্গায় মিনি টর্নেডো? ক্ষণিকের তাণ্ডবে উড়ল চাল, নষ্ট মাঠের ফসল, আতঙ্ক স্থানীয়দের

ক্ষণিকের একটা ঝড়। ঝড় না কী মিনি টর্নেডো? তাই নিয়ে শুরু চাপানউতোড়। আর সেই তাণ্ডবেই লণ্ডভণ্ড হুগলির বেনাভারুই গ্রাম। গঙ্গার উপরেও দেখা গেল সেই ঝড়ের তাণ্ডব। নিমেষে ধেয়ে এল পাড়ের দিকে। গঙ্গার পাড়েই শ্মশানঘাট। তার উপরেও তাণ্ডবলীলা চলল৷

সকাল থেকেই কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। আকাশ কালো মেঘে ছেয়ে রয়েছে। যত বেলা বাড়ছে তত যেন অন্ধকার ছড়িয়ে পড়ছে। জোড়া ঘূর্ণাবর্তের কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।সেই আবহাওয়ার মধ্যেই বড় অঘটন দেখা গেল হুগলির বেনাভারুই গ্রামে। মিনিটের ঝড় রীতিমতো তাণ্ডব চালালো এলাকায়।

গঙ্গায় মিনি টর্নেডো? ক্ষণিকের তাণ্ডবে উড়ল চাল, নষ্ট মাঠের ফসল, আতঙ্ক স্থানীয়দের

ক্ষণিকের ঘূর্ণিঝড়ে কোথাও উড়ে গেল ঘরের চাল। ভেঙে পড়ল পাঁচিলের অংশ। আশপাশের গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে বাড়িঘরের জিনিস। শনিবার সকাল থেকেই বৃষ্টি পড়ছিল। সাড়ে নটা নাগাদ আচমকাই কোদালিয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেনাভারুই গ্রামের ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়।

স্থানীয়রা জানাচ্ছেন, দমকা বাতাস মুহূর্তে বয়ে যায়। সঙ্গে ছিল ঝড়ের তীব্র গতির আওয়াজ। এই ঝড়েই বেশ কিছু পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে। পাঁচিল ভেঙে পড়েছে। উড়ে গিয়েছে ঘরের চাল। জমির ফসলও এই ঝড়ের কারণে নষ্ট হয়েছে। প্রাথমিকভাবে যে তথ্য এসেছে, তাতে এলাকায় চাষের ভালোরকম ক্ষতি হয়েছে।

সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ঘটনাস্থল ঘুরে দেখেন বিধায়ক। এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। ক্ষতিগ্রস্থদের সাহায্যের আশ্বাস দেন বিধায়ক। এলাকার আশেপাশে নিশান রেখে গিয়েছে এই ঝড়। সাধারণ মানুষের মধ্যেও প্রবল আতঙ্ক তৈরি হয়েছে। গতিপ্রকৃতি দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্থানীয়ভাবে টর্নেডো হয়ে গিয়েছে। একটি নির্দিষ্ট এলাকার উপর দিয়ে সেটি বয়ে গিয়েছে। একটু দূরের জমি জায়গার উপর তেমন কোনও প্রভাব পড়েনি বলে খবর।

অন্যদিকে হুগলির ত্রিবেণী এলাকাতেও ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা যায়। মিনিট খানেকের ঝড়ে ত্রিবেণী শ্মশানঘাটের চাল উড়ে যায়। ঘূর্ণিঝড় গঙ্গার উপরে পাক খেতে দেখা যায়। যেন মিনি টর্নেডো জল থেকে ডাঙার দিকে ধেয়ে আসছে। নিমেষে সেই ঝড়ের ঝাপটা এসে পড়ে পাড়ে। শ্মশানের চাল উড়িয়ে নিয়ে যায় সেটি।

শ্মশান এলাকা ও আশপাশে বেশ কিছু মানুষজন ছিলেন সেইসময়। তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে অনেকেই গঙ্গাবক্ষের সেই ঘূর্ণনের ভিডিও করছিলেন। পরে তারা নিরাপদ আস্তানায় ছুটে পালান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+