Kolkata Fire: শহরে ফিরল বাগরি মার্কেটের স্মৃতি, দাউ দাউ করে জ্বলছে বড়বাজারের মেহতা বিল্ডিং

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলছে বহুতলের একাধিক ফ্লোর। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের সমস্যায় পড়তে হচ্ছে দমকল কর্মীদের।

জানা গিয়েছে মেহতা বিল্ডিংয়ের তিন তলার একটি ঘর থেকে প্রথমে আগুন লাগে। খবর পেয়েই প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু আগুন ক্রমশ বাড়তে শুরু করায় আরও ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। দুপুর সাড়ে চারটে নাগাদ হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। সপ্তাহের কর্মব্যস্ত দিনে বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। যদিও বহুতলে কেউ আটকে নেই বলেই জানা গিয়েছে।

Kolkata Fire

স্থানীয়রা জানিয়েছেন মেহতা বিল্ডিংেয়র চারতলায় রয়েছে একটি রায়াসনিকের গোডাউন। সেখান থেকেই আগুন লাগে। এসি মেশিন থেকেই আগুন ছড়ায় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। কিন্তু আগুন লাগার পরেও কোনও ফায়ার অ্যালার্ম বাজেনি বলে জানা গিয়েছে। বহুতলের বাসিন্দারা অভিযোগ করেছেন উপরে অনেক ব্যবসায়ী পরিবার নিয়ে থাকেন। তারপরেও পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা করা হয়নি এখানে।

গোডাউনের আশপাশের সব ঘর পুড়ে গিয়েছে। ২ ঘণ্টা পার হয়ে গেলেও আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা যায়নি। প্রায় ৭০০ জন ব্যবসায়ী সেখানে বসবাস করেন বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁরা ঘর ছেড়ে বেরিয়ে আসেন বহুতলের বাইরে। সেকারণে প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা। কয়েকদিন আগে কসবার শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গলদের অভিযোগ উঠেছিল। তার আগে পার্কস্ট্রিটেও রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানেও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+