মহাষ্টমীর সকালে বাগনানে ভয়াবহ পথদুর্ঘটনা, লরির পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু ৩ জনের

মহাষ্টমীর সকালে বাগনানে ভয়াবহ পথদুর্ঘটনা, লরির পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু ৩ জনের

মহাষ্টমীর ভোরে হাওড়ার বাগনানে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। ভোর সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। লরির পিছনে প্রচণ্ড গতিতে আসা একটি বাইক ধাক্কা মারলে ঘটনাস্থলেই তিন জন মারা যানষ এখনও পর্যন্ত তাঁদের পরিচয় জানা যায়নি।

মহাষ্টমীর সকালে বাগনানে ভয়াবহ পথদুর্ঘটনা

বাগনানের নাউপালার কাছে ৬ নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে বাইকটি নিয়ন্ত্রণ হািরয়ে জোরে এসে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিিটকে। সঙ্গে সঙ্গে তীব্র গতিতে ছিটকে পড়েন বাইকে থাকা তিনজন। তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। সকালে এলাকার বাসিন্দারা পুলিসে খবর দিতে দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিস। তিনটি দেহই ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে করোনা কারণে এবার রাতের দিকে ফাঁকা থাকছে রাস্তা। দর্শনার্থীরা রাস্তায় না বেরোনোয় ট্রাফিকেও তেমন চাপ নেই । করোনা কারণে এবার মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। সপ্তমীর রাতেও রাস্তায় তেমন ভিড় ছিল না। পাড়ার মণ্ডপে ছোটদের নিয়ে কয়কজনকে বেরোতে দেখা গেলেও তেমন পুজোর ভিড় কোথাও চোখে পড়েনি রাস্তাঘাট শুনশানই ছিল রাতে। এবার আর রাতভর ঠাকুর দেখার হিড়িক দেখা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+