Mamata Banerjee: 'রাজভবনে ডাকলেও যাব না, পাশে বসাও পাপ', নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে বিস্ফোরক মমতা
সপ্তগ্রামে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে সরব হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন রাজভবনে ডাকলেও তিনি যাবেন না।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেছেন, রাজ্যপালের নামে যা কীর্তি শুনছি। তাতে তাঁর পাশে বসাও পাপ। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, তাঁর কাছে এডিট করা ফুটেজ এসেছে। তবে পেনড্রাইভে আরও ফুটেজ রয়েছে। এবার রাজভবনে ডাকলে তিনি যাবেন না বলে জানিয়েছেন মমতা। বৈঠক করতে হলে রাস্তায় বসে বৈঠক করব।

রাজ্যপালের আরও কীর্তি রয়েছে পেনড্রাইভে। এডিট করে ভিডিও প্রকাশ করেছে রাজভবন। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি রাজ্যপালকে নিশানা করে বলেছেন, রাজ্যপাল বলছেন দাদাগিরি চলবে না। এদিকে তিনি নিজে যা কীর্তি করছেন। সন্দেশখালি নিয়েও এদিন সরাসরি বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন সন্দেশখালিতে যে চক্রান্ত হয়েছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।প্রসঙ্গত উল্লেখ্য গত ২ মে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন রাজভবনের এক কর্মী। রাজভবনের পিস রুমে ২০২১ সাল থেকে কাজ করছেন তিনি। রাজভবনের হোস্টেলেই থাকেন তিনি। রাজভবনে থাকা পুলিশ বুথে গিয়ে গত ২ মে তিনি অভিযোগ জানান রাজ্যপালের বিরুদ্ধে। একাধিকবার রাজ্যপাল তাঁর সঙ্গে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ করেছেন িতনি।
রাজ্যপাল পাল্টা দাবি করেছেন তাঁকে কালিমালিপ্ত করে রাজনৈতিক ফায়দা তোলার চক্রান্ত হচ্ছে। এবং এর নেপথ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সাংবিধানিক রক্ষা কবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করতে পারেনি পুলিশ। এমনকী দেশের কোনও আদালতে তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করা যাবে না। সেদিনের ঘটনার পর থেকে আর রাজভবনের হোস্টেলে তাকছেন না অভিযোগকারিনী। তাঁকে পুলিশ হোস্টেলে রাখা হয়েছে।
এর পর পুলিশের পক্ষ থেকে রাজভবনে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছিল। সেটা শুনে প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছিলেন রাজ্যপাল। তিনি রাজভবনের কর্মীদের কড়া নির্দেশ দেন যেন রাজভবনের কোনও কর্মী পুলিশের সঙ্গে কোনও কথা না বলেন। তারপরে রাজভবনের পক্ষ থেকে একটি িসসিটিভি ফুটেজ প্রকাশ করা হয় তাতে অভিযোগকারীকে দেখা গিয়েছে। রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে ১০০ জনকে এই সিসিটিভি ফুটেজ দেখানো হবে। তবে তার আগে তাঁদের ইমেইল আইডি এবং ফোন নম্বর দিয়ে আবেদন করতে হবে। তবে রাজ্য সরকার এবং পুলিশকে এই ফুটেজ দেওয়া হবে না।












Click it and Unblock the Notifications