Loksabha Vote 2024: ভোট হোক মিষ্টি মুখে, বাজার মাতাচ্ছে ভোটের সন্দেশ
আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া সদরে লড়াই এবার ত্রিমুখী। পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে তৃণমূল, বিজেপি, বাম-কং জোট যুযুধান সব পক্ষই। এবার হাওড়ায় বিভিন্ন দলীয় প্রতীক আঁকা ভিন্ন ভিন্ন স্বাদের সন্দেশ বিক্রি হচ্ছে শহরের এক প্রসিদ্ধ মিষ্টির দোকানে।
মিষ্টির বাজারে দেদার বিক্রিও হচ্ছে ঘাসফুল, পদ্ম, কাস্তে-হাতুড়ি, হাত আঁকা মিষ্টি। তবে মিষ্টি বিক্রির পরিসংখ্যান দেখে ভোটের হাওয়া কোন দিকে তার আভাস এখনই পাওয়া না গেলেও পছন্দের প্রতীক আঁকা মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা।

হাওড়া ময়দান বঙ্গবাসীর মোড় সংলগ্ন চিন্তামণি দে রোডের ওই মিষ্টির দোকানে এখন বিভিন্ন দলীয় প্রতীক আঁকা মিষ্টির রমরমা। তা কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। সেই মিষ্টি কেবল রাজনৈতিক দলের কর্মী এবং সমর্থকেরাই নন, সাধারণ মানুষও কিনছেন।
দুই দফার ভোট হয়ে গিয়েছে।
উত্তর বঙ্গের জেলাগুলিতে ভোট ছিল প্রথথ দুই দফায়। আগামীকাল রাজ্যে তৃতীয় দফার ভোট। চার কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ইতিমধ্যেই ভোটকর্মীরা সেখানে পৌঁছে গিয়েছে। দক্ষিণবঙ্গের দিকে ভোট যত এগিয়ে আসছে রাজ্য রাজনীতিতে ভোটের উত্তাপ তত বাড়ছে। মিটিং-মিছিল জমায়েত কোনও কিছুই বাদ যাচ্ছে না। তার সঙ্গে রাজনৈতিক দলগুলি একে- অপরের বিরুদ্ধে প্রচারে ঝড় তুলেছে।
সন্দেশখালি থেকে অস্ত্র উদ্ধার একাধিক ইস্যুতে তোলপাড় গোটা রাজ্যে। তার উপরে রাজ্য রাজনীতির উত্তাল পরিস্থিতি নিয়ে তোলপাড় হয়ে উঠেছে। একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছেন। কুকথার রাজনীতিতে তোলপাড় হয়ে গিয়েছে গোটা রাজ্য। এই গরম পরিস্থিতিতে একেবারে জমজমাট মিষ্টির বাজার। মষ্টি বিক্রেতারাও পিছিয়ে নেই। হাওড়ায় তৈরি হচ্ছে ভোটের মিষ্টি।












Click it and Unblock the Notifications