Lok Sabha Election Results 2024: আসন ধরে রাখতে ব্যর্থ লকেট, হুগলির রাজনীতিতে নতুন রচনা লিখল তৃণমূল
ভাগীরথীর তীরে লড়াই ছিল দুই নায়িকার। ২০১৯ সালে হুগলি লোকসভায় ৭৩ হাজার ভোটে জিতেছিল বিজেপির লকেট চট্টোপাধ্যায়। ৫ বছরের ব্যবধানে হুগলি ফিরল তৃণমূলের হাতে। টান টান লড়াই শেষে হুগলি কেন্দ্রে শেষ হাসি হাসলেন রচনা বন্দ্যোপাধ্যায়।
সকাল থেকে ভোটের ফলাফল গণনার পর থেকেই এগিয়ে যেতে শুরু করেন রচনা, কম ব্যবধানে হলেও লকেটকে প্রতিটি রাউন্ডেই টেক্কা দিতে থাকেন দিদি নম্বর ১। শেষ পর্যন্ত বেলাশেষে জয়ের সার্টিফিকেট হাতে পেলেন রচনা।

একইসঙ্গে রচনা বলেন, 'আমি হুগলি লোকসভা কেন্দ্রের সমস্ত ভোটারদের প্রমাণ জানাই তাঁরা আমাকে উজার করে সমর্থন করেছেন। অনেক কাজ করতে হবে সবে আজ জিতলাম। আলোচনা করতে হবে সবার সঙ্গে, কোন কাজগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, এই ফল সেটারই প্রমাণ দেয়।'
মমতা বন্দ্যোপাধ্যায় বিখ্যাত অভিনেত্রী এবং 'দিদি নং ১ অনুষ্ঠানের উপস্থাপক রচনাকে প্রার্থী করে বড় চমক দিয়েছেন। বিজেপির কাছ থেকে হুগলি ছিনিয়ে আনতে দায়িত্ব দিয়েছেন অরিন্দম গুইন, অমীমা পাত্র-র মতো জেলার নেতা-নেত্রীদের। রচনা ব্যানার্জী একজন শক্তিশালী তারকা প্রার্থী হিসাবে আবির্ভূত হয়েছেন যিনি বিশেষ করে মহিলা ভোটারদের পছন্দ করেন। ভোটের প্রচারে ব্যাপক নজর কেড়েছেন।
বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় জয়ী হয়েছিলেন ৭৩ হাজার ৩৬২ ভোটে। ৪৬ শতাংশের একটু বেশি ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী।২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চুঁচড়া কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিল দল। কিন্তু তৃণমূলের অসিত মজুমদারের কাছে ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন।
বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় গত ভোটে জেতার পর থেকেই তাঁকে আর তাঁর সংসদীয় কেন্দ্রে তেমনভাবে দেখা যায়নি বলে একটা ক্ষোভ জমেছিল সাধারণ মানুষের মধ্যে। এমনকী পঞ্চায়েত ভোটের প্রচারে এসে ক্ষোভের মুখেও পড়তে হয়েছিল লকেটকে। এবার হুগলির প্রাক্তন সাংসদ হয়ে গেলেন লকেট। হুগলির রাজনীতিতে নতুন রচনা লিখল তৃণমূল।












Click it and Unblock the Notifications