Lok Sabha Election 2024: দিল্লিতে সরকার তাঁদেরই! কীভাবে? বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Lok Sabha Election 2024: বাইরে থেকে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে, সবরকম সাহায্য করে সরকার গঠন করব। এমনটাই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ বুধবার চুঁচুড়ায় তৃণমূল প্রার্থী রচনার সমর্থনে সভা করতে চান তিনি। আর সেখান থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানান।
একই সঙ্গে বাংলায় বাম এবং কংগ্রেসকেও আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো। পালটা তোপ বিজেপি সহ বিরোধীদের।

এদিন মমতা বলেন, বিজেপি এবার হারলে বাইরে থেকে I.N.D.I.A জোটকে সমর্থন জানাবে তৃণমূল (AITMC)। জোটের সরকার গড়তে সবরকম সাহায্য করবেন বলেও এদিন জানান। বাংলার মানুষের সুবিধার কথা ভেবেই এহেন পদক্ষেপ বলেও জানান তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। এক্ষেত্রে ১০০ দিনের টাকা সহ অন্যান্য সুবিধা পেতে সমস্যা হবে না বলেও মন্তব্য করেন। তবে বাংলার সিপিএম-কংগ্রেসকে না ধরার কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, তাঁরা বিজেপির আছে। আর এহেন দাবি ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, অনেক গরমে ভুল বকেন। তেমনই অবস্থা ওনার হয়েছে বলে আক্রমণ। বিজেপি নেতার কথায়, এবারও দেশের মসনদে বিপুল ভোট পেয়ে নরেন্দ্র মোদী আসবে। এমনকি ৪০০ আসন পেরিয়ে যাবে বলেও মন্তব্য শিলিগুড়ির বিধায়ক।
অন্যদিকে জোটকে সমর্থন নিয়ে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করেছেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরীও। বলেন, বিজেপি হারবে, ইন্ডিয়া জোট যে ক্ষমতায় আসবে তা বুঝেছেন। ভোট মিটলেই রাহুল গান্ধীর শরণে যাবেন। আর তাই এখন থেকে এমন মন্তব্য করেছেন বলে দাবি কংগ্রেস নেতার। জাতীয় রাজনীতিতে অনাকে কেউ বিশ্বাস করে না বলেও তোপ বামদের।
অন্যদিকে এদিন মমতা (Mamata Banerjee) আরও বলেন, চার দফায় নির্বাচন হয়ে গিয়েছে। তিন দফাতেই বিজেপি যে আসবে না তা স্পষ্ট হয়ে গিয়েছে। ৪০০ পারের জিগির তুললেও বিজেপি এখন পরিস্থিতি বুঝে গিয়েছে বলে দাবি করেন মমতা। তাঁর বক্তব্যে অটল বিহারি বাজপেয়ীর কথাও উঠে আসে।
বলেন, ২০০৪ সালে অটল বিহারি বাজপেয়ী হেরে যাবে বলে বুঝতে পারেননি কেউ। 'রাইজিং ইন্ডিয়া' ধ্বনি তোলা হয়েছিল, কিন্তু বদলে গিয়েছিল দেশের হাওয়া। মানুষ ভোট দেয়নি বলে মন্তব্য তৃণমূল সুপ্রিমোর। বলে রাখা প্রয়োজন, আগামী ২০ তারিখ পঞ্চম দফার নির্বাচন রয়েছে। আর তার আগেই বড় ইঙ্গিত রাজ্যের প্রশাসনিক প্রধানের।












Click it and Unblock the Notifications