Lok Sabha Election 2024 Results: লকেট বন্ধু, আগামী দিনেও থাকবেন! বললেন রচনা, দই-মিষ্টি ছেড়ে ডায়েটে জোর

Lok Sabha Election 2024 Results: হুগলি লোকসভা কেন্দ্রটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। এখানে দুই দিদির লড়াই।

বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকা ভোটগ্রহণ কেন্দ্রে ঢোকার মুখে ফুরফুরে মেজাজেই।

Lok Sabha Election 2024 Results

বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় হুগলি লোকসভা আসনে লকেটকেই এগিয়ে রাখা হয়েছে। যদিও সে সব নিয়ে খুব টেনশনে নেই রচনা। তিনি বলেন, কোনও টেনশন নেই। তবে এতদিন যেভাবে পরিশ্রম করেছি তাতে আশা সব কিছু ভালোই হবে।

গতকাল রাতে ঘুমও ভালোই হয়েছে বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান রচনা। তিনি বলেন, এটা তো পরীক্ষা নয়, সেই যুদ্ধ অনেক আগেই পার করে এসেছি। এবারের যুদ্ধটা অন্যরকম। মানুষের পাশে থাকার যুদ্ধ। যদিও তিনি কত মার্জিনে জিতবেন বা বাংলায় তৃণমূল কটি আসন পাবে সেই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন রচনা। বলেছেন, এটা বলতে পারব না। আমি তো ভগবান নই।

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশীর্বাদ নিয়েই গণনাকেন্দ্রে এসেছেন বলে জানান রচনা। তবে আজ কথা হয়নি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে। তৃণমূল কংগ্রেস এবারের লোকসভা নির্বাচনে ভালোই ফল করবে বলে আশাবাদী রচনা। তবে যে-ই যেখানে জিতুক, শান্তি বজায় রাখার বার্তাও দেন তিনি।

লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন। এবার তাঁর সঙ্গেই সরাসরি দ্বৈরথ। রচনার কথায়, আমরা দুজনেই বন্ধু, এখনও আছি, আগামী দিনেও বন্ধুত্ব থাকবে। অনেক দিন শুধু আমাদের দেখাই হয়নি। অর্থাৎ রচনা বুঝিয়ে দিলেন নির্বাচনের ফলের প্রভাব বন্ধুত্বে পড়বে না। দুজনেই তাঁদের দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে তিনি জিতলে লকেটকে দই বা কোনও উপহার পাঠাতে চান না বলেও জানিয়েছেন রচনা। বললেন, অনেক খাওয়া-দাওয়া হয়েছে। এবার ডায়েট করতে হবে। তৃণমূল ও বিজেপির মধ্যে আজও স্লোগান যুদ্ধ চলেছে। রচনা এতে দোষের কিছু দেখছেন না। তিনি বলেন, আমি জয় বাংলার লোক। কেউ জয় শ্রীরাম বা অন্য কিছু বলতেই পারেন। দলের লোকেরা তাঁদের দলের কথাই তো বলছেন। রচনার দাবি, লকেট শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। তিনিও শুভেচ্ছা জানিয়েছেন। ফলে হুগলি এবার কোন দিদির দখলে যায় সেদিকেই সকলের নজর।

উল্লেখ্য, ২০০৯ ও ২০১৪ সালে হুগলি লোকসভা কেন্দ্রে জিতেছিলেন তৃণমূলের ডা. রত্না দে নাগ। ২০১৯ সালে অবশ্য এই কেন্দ্র থেকে জয়লাভ করেন লকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+