Lok Sabha Election 2024: ভোটার তালিকা দেখেই চমকে উঠলেন! ভোট দিতেই পারলেন না মমতার ভাই
Lok Sabha Election 2024: ভোট দিতে পারলেন না মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় (Babun Banerjee)। হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসুন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এমনকি দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন।
কিন্তু এবার ভোটই দিতে পারলেন না বাবুন তথা স্বপন বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা দেখে একেবারে অবাক তিনি। ইতিমধ্যে এই বিষয়ে নির্বাচন কমিশনে (Election Commission of India) চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই (Mamata Banerjee's brother)।

- Lok Sabha Election 2024: কেন ভোট দিতে পারলেন না?
হাওড়া লোকসভার ৩৭ নম্বর ওয়ার্ডের ভোটার স্বপন বন্দ্যোপাধ্যায়। ২০২২ সালে ভোটার হন সেখানে। আজ সোমবার হাওড়া লোকসভা কেন্দ্রে (Lok Sabha Election 2024) ভোট ছিল। সেই মতো নির্দিষ্ট বুথে ভোটও দিতে যান বাবুন। আর সেখানে গিয়ে দেখেন ভোটার তালিকায় তার নামের উপর লেখা 'ডিলিটেড'। কিন্তু কেন এমন ঘটল? সে বিষয়ে সংশ্লিষ্ট বুথের আধিকারিকরা কোনও তথ্যই দিতে পারেননি। ফলে এবার ভোটই দেওয়া হল না বাবুনের।
এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান তিনি। তবে ঘটনায় রীতিমত মর্মাহত মুখ্যমন্ত্রী ভাইপো। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, কী যে হল আমি বুঝতে পারছি না। ২২ সালে ভোটার হয়েছি। একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া তো অধিকার। কেন নির্বাচনে এবার ভোট দিতে পারলাম না তা জানতে পারলাম না? এই বিষয়ে হাওড়ার এসডিও সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার কথাও বলেন বাবুন। এমনকি নির্বাচন কমিশনকে এই বিষয়ে চিঠি দিয়েছেন বলেও জানিয়েছেন।
যদিও এই বিষয়ে কমিশনের তরফে কোনও বার্তা পাওয়া যায়নি। তবে স্বপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, হাওড়ার ভোটার হিসাবে খারাপ লাগছে। নাগরিক হিসেবে আমার ভোট দেওয়াটা জরুরি ছিল। বলে রাখা প্রয়োজন, হাওড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়া নিয়ে প্রকাশ্যে আসে কোন্দল। নির্দল হয়ে দলের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়াবেন বলে হুঁশিয়ারি দেন। এহেন সিদ্ধান্তের কথা ম,উখ্যমন্ত্রীর কানে পৌঁছানো মাত্র ভাই বাবুনের সঙ্গে সম্পর্ক ত্যাগের কথা জানান। এরপরেই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন বাবুন। এবং দিদির কাছে ক্ষমা চেয়ে পরিবারের সঙ্গে থাকার কথা বলেন।












Click it and Unblock the Notifications