সাংসদ লকেটের দেখা মিলছে না! হুগলিতে নিখোঁজ পোস্টার ঘিরে তরজা তৃণমূল-বিজেপির

সাংসদ লকেটের দেখা মিলছে না! হুগলিতে নিখোঁজ পোস্টার ঘিরে তরজা তৃণমূল-বিজেপির

সিঙ্গুরে বিজেপির ধর্না মঞ্চে সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিই পরই প্রশ্নটা উঠে পড়েছিল, এবার পড়ল পোস্টার। হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নামে নিখোঁজ পোস্টার পড়ল পাণ্ডুয়ায়। ভোটর পর থেকে তাঁকে দেখা যাচ্ছে না, মিলছে না কোনও সাহায্য। তাই সাসংদ লকেট চট্টোপাধ্যায়ে নামে পড়েছে নিখোঁজ পোস্টার।

লকেট চট্টোপাধ্যায়ের সন্ধান চাই- নিখোঁজ পোস্টার

লকেট চট্টোপাধ্যায়ের সন্ধান চাই- নিখোঁজ পোস্টার

নিখোঁজ পোস্টারে লেখা- লকেট চট্টোপাধ্যায়ের সন্ধান চাই। পোস্টারে পোস্টারে ছয়লাপ পাণ্ডুয়ায়। বুধবার সকাল থেকেই এই পোস্টার চোখে পড়ে। তবে এই পোস্টার কারা দিয়েছে, তার কোনও উল্লেখ নেই। এই পোস্টার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল ও বিজেপি একে অপরের দিকে ঢিল ছুঁড়তেই ব্যস্ত হয়ে পড়েছে এরপর।

ধরনা মঞ্চে ছিলেন না এলাকার সাংসদ লকেট

ধরনা মঞ্চে ছিলেন না এলাকার সাংসদ লকেট

কলকাতা পুরভোটের মুখে বিজেপি সিঙ্গুরে কৃষক অধিকার নিয়ে আন্দোলন শুরু করেছে। ধরনা মঞ্চ গড়ে তারা কৃষকদের দাবিদাওয়া পেশ করছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ-সহ পুরো রাজ্য বিজেপি নেতৃত্ব হাজির সেই ধরনা মঞ্চে। শুধু ছিলেন না এলাকার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়।

পোস্টার পড়ে গেল লকেটের অনুপস্থিতি নিয়ে

পোস্টার পড়ে গেল লকেটের অনুপস্থিতি নিয়ে

লকেট চট্টোপাধ্যায়ের সেই অনুপস্থিতি নিয়ে সাফাই দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তবু তিনি বিতর্ক থামিয়ে রাখতে পারলেন না। এদিন আবার পোস্টার পড়ে গেল লকেট চট্টোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে। উল্লেখ্য, লকেট চট্টোপাধ্যায় একুশের নির্বাচনের পর থেকেই পিছনের সারিতে চলে গিয়েছেন। তিনি বর্তমান উত্তরাখণ্ডে বিজপির সহ পর্যবেক্ষক হয়ে কাজ করছেন। উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলা ছেড়ে পাড়ি জমিয়েছেন সে রাজ্যে।

বঙ্গ বিজেপি থেকে মুখ ফিরিয়ে উত্তরাখণ্ডে লকেট

বঙ্গ বিজেপি থেকে মুখ ফিরিয়ে উত্তরাখণ্ডে লকেট

২০১৯ সালে লোকসভা নির্বাচনে হুগলি থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে এরপর পাণ্ডুয়া থেকে লড়াই করে হার মানেন। তৃণমূলের অসিত মজুমদারের কাছে তিনি হেরে যান। তারপর থেকেই বঙ্গ বিজেপি থেকে মুখ ফিরিয়ে তিনি উত্তরাখণ্ডের সহ পর্যবক্ষেক হয়ে যান।

লকেটের অনুপস্থিতি নিয়ে তৃণমূল-বিজেপির তরজা

লকেটের অনুপস্থিতি নিয়ে তৃণমূল-বিজেপির তরজা

বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর তাঁকে হুগলির আশেপাশে আর দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সিঙ্গুরে কৃষক স্বার্থরক্ষার অঙ্গীকার নিয়ে সিঙ্গুর ধরনা মঞ্চেও তাঁর উপস্থিতি ছিল না। একাধিক বিজেপি নেতানেত্রী উপস্থিত থাকলেও লকেট নেই। সেই আবহে নিখোঁজ পোস্টার পড়েছে পাণ্ডুয়ায়। বিজেপির অভিযোগ, এটা তৃণমূলের কাজ। তৃণমূল বলছে, সাধারণ মানুষ এই পোস্টার দিয়ে বুঝিয়ে দিয়েছে, তারা কতটা রাজনৈতিক সচেতন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+