অভিনেত্রী ইশা আলিয়াকে ঘুমন্ত অবস্থায় খুন করে স্বামীই, অস্ত্র উদ্ধার বাগনানের জাতীয় সড়কে
গাড়ির ভিতরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় ঝাড়খণ্ডের অভিনেত্রী ইশা আলিয়াকে। এই খুনের ঘটনায় সন্দেহের বাইরে ছিলেন না মৃতার স্বামী।
হাওড়ার বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনের কিনারা করল পুলিশ। হাওড়া জেলা পুলিশ এই ঘটনার তদন্তে নেমে জানিয়ে দিল, অভিনেত্রী ঘুমন্ত অবস্থায় খুন হয়েছেন। আর এই খুন হয়েছেন নিজের স্বামীর হাতেই। সোমবার খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর তা জানিয়ে দিলেন হাওড়ার পুলিশ সুপার।
সোমবার ১৬ নম্বর জাতীয় সড়কে ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনের ঘটনার তদন্তে নেমে উদ্ধার করা হয় খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। বাগনানেরই চন্দ্রপুরে জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার করা হয় ঝাড়খণ্ডের অভিনেত্রী ইশা আলিয়া খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি। বাগনান থানার পুলিশ তা উদ্ধার করে।

এদিন সকালে ঘটনাস্থল থেকে কয়েক মিটার দূরে একটি ঝোপের মধ্যে থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়। প্রসঙ্গত এই ঘটনায় ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইশার স্বামী, দেওর ও দুই বন্ধুকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে খুনের কিনারা করতে চায় পুলিশ।
সেইমতো তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বাগনানের আগেই খুন করা হয়েছিল অভিনেত্রী ইশা আলিয়াকে। ঘুমন্ত অবস্থায় তাঁকে খুন করা হয়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করে নয়া নাটক তৈরি করে রিয়ার স্বামী। এদিন ঘটনাস্থলের অদূরেই একটি ঝোপ থেকে উদ্ধার হয় অস্ত্র।

গত ২৮ ডিসেম্বর বাগনানের চন্দ্রপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে খুন হন ঝাড়খণ্ডের ইউটিউবার অভিনেত্রী রিয়া কুমারী। সোমবার চন্দ্রপুরের কাছে তল্লাশি চালিয়ে খুনে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। সেটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হাওড়া পুলিশ সুপার জানিয়েছেন, ওই অস্ত্রে ফ্রিঙ্গার প্রিন্ট খতিয়ে দেখা হচ্ছে।
আরও জানা গিয়েছে খুনে ব্যবহৃত অস্ত্রটি কিনতে অর্ডার দিয়েছিলেন অভিনেত্রীর স্বামী। ওয়ান শাটার পিস্তলটি নিয়ে তিনি স্ত্রীকে খুনের পরিকল্পনা করেন। সেইমতো ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে কলকাতা আসার নাম করে গাড়িতে ঘুমন্ত স্ত্রীকে খুন করেন। এই হত্যাকাণ্ডে সহয়োগিতা করেন তার ভাই, ও বন্ধুরা।

হাওড়ার বাগনানের অদূরে মহিষরেখা ব্রিজের সামনে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর গাড়ির ভিতরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় ঝাড়খণ্ডের অভিনেত্রী ইশা আলিয়াকে। এই খুনের ঘটনায় সন্দেহের বাইরে ছিলেন না মৃতার স্বামী। মৃতার স্বামী প্রকাশ কুমারের বিবৃতি সাজানো চিত্রনাট্য বলে মনে হয়েছিল পুলিশের।
ইশা আলিয়ার স্বামী প্রকাশ কুমার অভিযোগ করছেন, তিনি গাড়ি থেকে বেরিয়ে টয়লেটে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। একটি চার চাকা গাড়ি থেকে নেমে তিন দুষ্কৃতী তাঁর স্ত্রীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে। কিন্তু তাঁর এই তত্ত্ব পুলিশ ঠিক মানতে পারনি। এই ঘটনায় অনেক মিসিং লিঙ্ক ছিল। তা মিলিয়েই পুলিশ কিনারা করল এই খুনের।












Click it and Unblock the Notifications