Rubella Vaccination: হাম এবং রুবেলা নির্মূলে বড় উদ্যোগ! সোমবার থেকে শুরু হচ্ছে টিকাকরণ কর্মসূচি
Rubella Vaccination: "ইনটেনসিফায়েড মিশন ইন্দ্রধনুষ" মা ও শিশুদের জন্য বিশেষ টীকাকরণ কর্মসূচি আরম্ভ হতে চলেছে হাওড়া জেলাতেও। সারা দেশেই মোট তিনটি পর্যায়ে এই কর্মসূচি হবে। যার প্রথম পর্যায় অনুষ্ঠিত হবে আগামী ৭ থেকে আগামী ১২ আগস্ট।
এই কর্মসূচি নিয়ে সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক করেন হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। যেখানে তিনি বলেন, যেসব শিশুরা একদম টিকা নেয়নি। কিংবা গর্ভবতী মায়েরা যদি কোনও টিকা না নিয়ে থাকেন তাদেরকে এই টিকা দেওয়া হবে। এমনকি সময় পাড় হয়ে গেলেও দেওয়া হবে টিকা। এমনটাই জানিয়েছেন ওই স্বাস্থ্য আধিকারিক।

একেবারে বাড়ি বাড়ি ঘুরে যে সকল শিশুদের টিকা নেওয়া হয়নি তাদের নাম ইতিমধ্যে নথিভুক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন ওই আধিকারিক। তাঁর কথায়, এখনও পর্যন্ত ২২ হাজার ৬৭৪ জন মা এবং শিশুকে পাওয়া গিয়েছে যাঁরা টিকা নেননি কিংবা বাদ পড়ে গিয়েছেন। আর এরপরেই এহেন পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন ওই স্বাস্থ্য আধিকারিক। তাঁর কথায়, মা এবং শিশুদের ৭ আগস্ট সোমবার থেকে ১২ আগস্ট পর্যন্ত ১,০০৮টি বিশেষ টিকাকরণ কেন্দ্রের মাধ্যমে টিকা দেওয়া হবে।
অন্যদিকে হাম এবং রুবেলা নির্মুল করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে কিছু শিশু বাদ পরেছিল। এবার জন্ম থেকে ৫ বছর পর্যন্ত যারা যেরকম টীকাকরণে বাদ পড়েছেন তাদের এই কর্মসূচির আওতার মধ্যে আনা হয়েছে।
কোনও কোনও ক্ষেত্রে টিকা নেওয়ায় অনীহা থাকে। বিশেষ করে সংখ্যালঘু মহিলাদের ক্ষেত্রে দেখা গিয়েছে অনেকেই টিকা নেওয়া হয়নি। আর সেই ব্যাপারে মসজিদের ইমামদের সঙ্গে কথা বলে ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। অন্যদিকে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বিশেষ করে যাঁরা ইঁটভাটায় শিশু নিয়ে কাজ করেন তাঁরাও টিকা পানন ই। এই সময়ের মধ্যে যেখানকার বাসিন্দা হোক না কেন টিকা পাওয়ার যোগ্য হলে তাদের টিকা দেওয়া হচ্ছে।
ওই সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, টিকাকরণের মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ করা যায়। কোভিডের সময় অন্যান্য কাজের মতো টিকাকরণের কাজও ব্যাহত হয়েছিল। তবুও ২০২২-২৩ সালের মধ্যে চেষ্টা করা হয়েছিল এই টিকাকরণ কর্মসূচি সম্পূর্ণ করার জন্য। তা সত্ত্বেও কিছুটা ঘাটতি থেকে গিয়েছে। সেই কারণে সারা দেশে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ৩ দফায় টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications