হুগলির যমজ বোন স্নেহা ও সোহা, উচ্চ মাধ্যমিকে একজন চতুর্থ, অন্য জন দশম
চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হল আজ বুধবার। এবারও ফলাফলে জেলার জয় জয়কার। মেয়েরাও এবার কৃতিদের মধ্যে যথেষ্ট ছাপ ফেলেছে।
হুগলি জেলার চুঁচুড়ার গরবাটি ষষ্টিতলায় খুশির হাওয়া। বাড়িতে লোকজন আসছে। এলাকার বাসিন্দারাও এসে শুভেচ্ছা, আশীর্বাদ করে যাচ্ছে। ওই বাড়িতেই থাকে দুই যমজ বোন। তারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল।

স্নেহা ও সোহা, দুই কন্যাকে নিয়েই গর্বের শেষ নেই বাবা - মায়ের। আর স্নেহা, সোহা একে অপরকে জড়িয়েই বসে আছে। হবে নাই বা কেন? তারা তো রাজ্যের সম্ভাব্য মেধা তালিকায় প্রথম ১০ জনের মধ্যেই আছে।
উচ্চ মাধ্যমিকের প্রথম দশে দুই যমজ বোন। একজন চতুর্থ এবং অন্যজন দশম। উচ্চ মাধ্যমিকে চতুর্থ স্নেহা ঘোষ। তার দিদি সোহা ঘোষ দশম স্থান অর্জন করেছে। ৪৯৩ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে প্রথম ওভার অল চতুর্থ হয় স্নেহা। ৪৮৭ নম্বর সোহার।
দুজনেই চন্দননগর কৃষ্ণ ভবানী নারী শিক্ষা মন্দির স্কুলের ছাত্রী। অর্থনীতি নিয়ে আগামী দিনে পড়তে চায় দুই বোনই। ভালো নম্বর দুজনের পাবে। এই আশা ছিল স্কুলের শিক্ষিকাদের। তারাও স্কুলের এই উজ্জ্বল দুই ছাত্রীকে শুভেচ্ছা, ভালোবাসা দিয়েছেন।
ছোট থেকেই দুই বোন একে অপরকে আঁকড়ে থাকে। এক ধরনের জামা, জুতো তাদের। পড়াশোনাতেও দুজনেই ভালো৷ ছোট থেকেই পড়াশোনায় সাফল্য পেয়ে এসেছে দুজনেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুজনেই ভালো দিয়েছিল। দুজনেই এই সাফল্য পাবে। আশা করেনি৷
দুুই মেয়ের সাফল্যে চুঁচুড়ার গরবাটি ষষ্টিতলায় খুশির হাওয়া। বাবার নাম সঞ্জীব ঘোষ। তিনি বেসরকারিবসংস্থায় চাকরি করেন। মা অপর্ণা ঘোষ, গৃহবধূ। আর পাঁচটা সাধারণ বাঙালি পরিবারের মতোই তাদেরও জীবনযাত্রা। মেয়েরা বরাবর আদরের। পড়াশোনা, স্বভাবের জন্য এলাকাতেও দুই বোনের যথেষ্ট সুনাম আছে৷ মেয়েদের সাফল্যে উজ্জ্বল বাবা- মায়ের মুখও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications