পুকুর বুজিয়ে নির্মাণের অভিযোগ, ছুটে গেলেন বিধায়ক

হুগলি চুঁচুড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মানসপুর রোড ও এসি মুখার্জি রোডের পাশে দুটি পুকুরে আবর্জনা ফেলে বুজিয়ে দেওয়া হচ্ছে এই অভিযোগ পেয়ে আজ সরেজমিনে দুটি পুকুর ঘুরে দেখলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। স্থানীয়দের অভিযোগ আগে এই সব পুকুরে তারা স্নান করতেন।

তবে দিনের পর দিন কিছু ব্যক্তি এই দুটি পুকুরে আবর্জনা ফেলে বুজিয়ে দেওয়ার চেষ্টা করছে।দুর্গন্ধে টেকা দায় হয়ে যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের।মানসপুর এলাকার বিভিন্ন ড্রেন ও নালার জল এসে আগে এই ওই পুকুর হয়ে বড় হাইড্রেনে গিয়ে পড়তো।তবে এই পুকুর বুজে যাওয়াতে নিকাশি সমস্যা হচ্ছে এলাকায়।বর্ষার মরসুমে ডেঙ্গুর আশঙ্কা করছেন স্থানীয়রা।

hooghly

স্থানীয়রা বারন করলে তাদের সঙ্গে বচসা করে,বারন করলেও শোনেনা।রাতের অন্ধকারে নোংরা ফেলা যায় পথচলতি মানুষজন।পুকুরে বড় বড় গাছ জন্মে গেছে।তাতে সাপ ও শেয়ালের উপদ্রব দেখা দিচ্ছে বলে জানান স্থানীয়রা।

এসি মুখার্জি রোডের বাসিন্দারা বিধায়ক কে কাছে পেয়ে অভিযোগ করেন এই পুকুর তারা নিজেদের উদ্যোগে পরিষ্কার করে।রাস্তার পাশে আবর্জনা পড়ে থাকে,সেই সব তারা পরিষ্কার করেন।খালি জায়গা দেখে বহুমানুষ এই জায়গায় নোংরা ফেলে।অন্য পাড়া থেকে এসে কুকুর বেড়াল মরা ফেলে দিয়ে যায়।

দুটি পুকুর সরেজমিনে ঘুরে দেখে বিধায়ক জানান স্থানীয়রা অভিযোগ করেছিলো সেই মত ঘুরে দেখলাম।আমরা দ্রুত এই দুটি পুকুর কে আবার আগে অবস্থায় ফিরে দিয়ে মানুষের ব্যবহার যোগ্য করে তোলার ব্যবস্থা করবো।এবং পাড় বাঁধিয়ে শহরের বয়স্ক মানুষদের বসার জায়গা করে দেবো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+