Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Hooghly Lok Sabha Election Results 2024 LIVE Updates: হুগলিতে দুই নায়িকার লড়াই, হাল ফিরবে কি বামেদের?

বিকেল ৪.০৫-তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়-৩,৪০৪১০
বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়- ৩,১০৭৭৫
সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ- ৬৬,৩৪৬
মোট তৃণমূল প্রার্থী এগিয়ে ২৯,৬৩৫ভোটে

বেলা ১.৪৫ মিনিট- ২৪,০৮৪ ভোটে এগিয়ে আছে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়।

সকাল ১১.৩০- ১২ হাজার ভোটে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।

সকাল ৯.৩০- এগিয়ে আছেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়, পিছিয়ে আছেন রচনা বন্দ্যোপাধ্যায়।

হুগলি লোকসভা কেন্দ্র ছিল একদা লাল দুর্গ। ১৯৮০ থেকে ২০০৯ সাল পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন রূপচাঁদ পাল। ২০০৯ সালে এখানে জয়ী হন রত্না দে নাগ। এরপর ২০২৪ সালেও তিনিই জয়ী হন। তৃণমূল কংগ্রেসের হাত ঘুরে বর্তমানে এই লোকসভা কেন্দ্র বিজেপির দখলে। বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

এই লোকসভা কেন্দ্রে কেন্দ্রের মধ্যে রয়েছে মোট সাতটি বিধানসভা কেন্দ্র - সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, ও ধনেখালি। লোকসভা কেন্দ্রটি বিজেপির দখলে থাকলেও, একুশের বিধানসভা ভোটে এই সাত বিধানসভা কেন্দ্রেই জিতেছে তৃণমূল।

rachana and locket

এবার হুগলিতে নায়িকা সংবাদ। কারণ লকেটকে কড়া চ্যালেঞ্জ জানাতে তৃণমূল প্রার্থী করেছে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে। সিপিআইএম-র প্রার্থী মনোদীপ ঘোষ।২০১৯ সালে হুগলির মোট ভোটার সংখ্যা ছিল ১৭,৬২, ৯২৭। ভোট পড়েছিল ১৪,৫৭,৮৪২। ভোটের হার ছিল ৮২.৪৭ শতাংশ।

বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় জয়ী হয়েছিলেন ৭৩ হাজার ৩৬২ ভোটে। ৪৬ শতাংশের একটু বেশি ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী।২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চুঁচড়া কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিল দল। কিন্তু তৃণমূলের অসিত মজুমদারের কাছে ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বিখ্যাত অভিনেত্রী এবং 'দিদি নং ১ অনুষ্ঠানের উপস্থাপক রচনাকে প্রার্থী করে বড় চমক দিয়েছেন। বিজেপির কাছ থেকে হুগলি ছিনিয়ে আনতে দায়িত্ব দিয়েছেন অরিন্দম গুইন, অমীমা পাত্র-র মতো জেলার নেতা-নেত্রীদের। রচনা ব্যানার্জী একজন শক্তিশালী তারকা প্রার্থী হিসাবে আবির্ভূত হয়েছেন যিনি বিশেষ করে মহিলা ভোটারদের পছন্দ করেন। ভোটের প্রচারে ব্যাপক নজর কেড়েছেন।

লকেটকে নিয়ে স্থানীয় স্তরে ক্ষোভ আছে কারণ বিগত ৫ বছরেতাঁকে এলাকায় দেখা যায়নি বলেই অভিযোগ। যদিও লড়াকু নেত্রী লকেক এবারও জ।এর বিষয়ে আত্মবিশ্বাসী। অন্যদিকে বামেরা প্রাথ৪ঈ করেছেন সংগঠনের মুখ মনোদীপ ঘোষকে। ভূমিপুত্র মনোদীপ এলাকায় যথেষ্ট পরিচিত। গ্যামার না থাকলেওএ সংগঠনই ভরসা তাঁর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+