ভাগাড়ের মাঝেই চলছে স্কুল, সাপের ভয় নিয়েই ক্লাস করছেন হাজারের বেশি পড়ুয়া
জোর কদমে চলছে স্বচ্ছতার অভিযান! অথচ ভাগাড়ের মাঝেই চলছে আস্ত একটা স্কুল। একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে অতিষ্ট স্কুলের পড়ুয়ারা। পড়া নয়, তীব্র গন্ধে একেবারে মাথা ঝিম অবস্থা। আর তা থেকে মুক্তি পেতে ময়দানে নামলেন স্কুলের ছাত্র ছাত্রী থেকে অভিভাবক এবং শিক্ষকেরা।
ভাগাড় পরিস্কারের দাবিতে হল মিছিল। একদিকে সরকারি ভাবে জোর কদমে চলছে মিশন নির্মল বাংলা থেকে স্বচ্ছ ভারত অভিযানের প্রচার। অথচ অন্যদিকে নোংরা আবর্জনা অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে বিদ্যালয়ের পঠন পাঠন। ঘটনাটি হুগলির ব্যান্ডেল এলাকার।

ব্যান্ডেল বিদ্যামন্দির প্রাইমারি, হাই ও গার্লস এই তিনটি স্কুলে এক হাজারের বেশি পড়ুয়া রয়েছে। দীর্ঘ বছর ধরেই ছাত্র ছাত্রীদের ক্লাস করতে হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। দুর্গন্ধের মধ্যে ক্লাস করতে গিয়ে নিত্যদিন অসুস্থ হয়ে পরে পড়ুয়ারা।
স্কুলের চারিদিকে বারো মাস জল জমে থাকে। আগাছার জঙ্গলে ভরে আছে স্কুলের চারিধারে। মশা মাছির উপদ্রব তো আছেই তার পাশাপাশি রয়েছে বিষধর সাপের ভয়। এক কথায় বলা যেতে পারে জীবনের ঝুঁকি নিয়েই চলে পঠন পাঠন।
শুধু আগাছায় ভরে থাকা নয় এলাকার বাসিন্দারাও তাদের বাড়ির বর্জ্য ফেলে যায় স্কুলের সামনে। জঞ্জাল আর দুর্গন্ধের হাতে থেকে মুক্তি পেতে বাধ্য হয়েই রাস্তায় নামলেন এই তিন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী অভিভাবকরা।
হাতে প্ল্যাকার্ড নিয়ে ব্যান্ডেলের একাধিক এলাকায় মিছিল করে তারা। পড়ুয়াদের হাতে প্লাকার্ড তাতে লেখা স্কুলের সুস্থ পরিবেশ ফিরিয়ে দাও,দূষণ মুক্ত বিদ্যালয় চাই। রেল কোয়ার্টার এলাকা, ক্যান্টিন বাজার,স্টেশন রোড,নলডাঙা,আমবাগান এলাকায় পদযাত্রা হয়।
বিদ্যামন্দির স্কুলের প্রধান শিক্ষক ডঃ বাবলু জানা বলেন, আমাদের মিছিলের উদ্দেশ্য হল স্কুলের পারিপার্শ্বিক পরিবেশ একে বারে জঘন্য অবস্থায় রয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে। এই পরিবেশের মধ্যে আমাদের পঠন পাঠন চালানো অসম্ভব হচ্ছে। আমরা ক্লাস করাতে গেলে পড়ুয়াদের বলি স্বাস্থ্য কর পরিবেশের কথা। কিন্তু এখানেই সেই পরিবেশ নেই।

অভিভাবক তাপসী গায়েন বলেন, এত আবর্জনা দেখেও মানুষ সচেতন হচ্ছে না। প্রচার না করলে মানুষকে বোঝানো যাচ্ছে না। এই স্কুলে আমাদের এলাকারই বাচ্চারা পরে।
স্কুলের শিক্ষিকা অনন্যা মুখোপাধ্যায় বলেন ,আমরা এই উদ্যোগ নিয়েছি কারন আমাদের স্কুল খুব সুন্দর পরিবেশ ছিল ১৯৫৩ সাল থেকে। কিন্তু ইদানিং সেই পরিবেশ নষ্ট হয়েছে অনেকাংশে। সচেতনতার অভাবে মানুষ এই পরিবেশ নষ্ট করছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications