Howrah to Tarakeswar Trains: শ্রাবনী মেলায় যাবেন? তারকেশ্বর লোকাল কখন ছাড়বে জানুন! শেওড়াফুলি থেকেও মিলবে ট্রেন
Howrah Jn to Tarakeswar Trains: প্রত্যেক বছরই বড় করে তারকেশ্বরে শ্রাবণী মেলা অনুষ্ঠিত হয়। এই শ্রাবণ মাস জুড়ে শিবের 'জলাভিষেক' করা হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা শিবের 'জলাভিষেক' এর জন্য তারকেশ্বরে আসেন। শ্রাবণী মেলার সময়, তারকেশ্বর এবং শেওড়াফুলি স্টেশনে প্রচুর ভক্তদের ঢল দেখা যায়। যা সামাল দিতে একেবারে হিমশিম অবস্থা হয়। এই অবস্থায় বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে ছয় জোড়া অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন (Howrah Jn to Tarakeswar Trains) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া-তারকেশ্বর শাখায় সব রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনগুলিতে চলবে বলে রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

- Howrah Jn to Tarakeswar Trains: কখন ছাড়বে
হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য, ইএমইউ স্পেশাল ট্রেনগুলি (Howrah Jn to Tarakeswar Trains) হাওড়া থেকে সকাল ০৪:০৫ এবং দুপুর ১২:৫০ এ ছাড়বে এবং যথাক্রমে সকাল ০৫:৩৫ এবং দুপুর ০২:২০ এ তারকেশ্বরে পৌঁছবে। এমনটাই রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একই ভাবে, শিব দর্শনের পর ভক্তরা যাতে সুষ্ট ভাবে হাওড়া ফেরত আসতে পারে সেজন্যই থাকছে বিশেষ ট্রেন। ইএমইউ স্পেশাল ট্রেনগুলি (Howrah Jn to Tarakeswar Trains) তারকেশ্বর থেকে সকাল ১০:৫৫ এবং রাত ০৯:১৭ এ ছাড়বে এবং যথাক্রমে দুপুর ১২:৩০ এবং রাত ১০:৪৫ এ হাওড়ায় পৌঁছাবে।
- Howrah Jn to Tarakeswar Trains: শেওড়াফুলি থেকেও মিলবে ট্রেন
এছাড়াও, শেওড়াফুলিতেও বহু ভক্ত ভিড় জমান। তাঁদের জন্যেও পূর্ব রেলওয়ে শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যে ইএমইউ স্পেশাল ট্রেনের (Howrah Jn to Tarakeswar Trains) ব্যবস্থা করেছে। শেওড়াফুলি - তারকেশ্বর ইএমইউ স্পেশাল শেওড়াফুলি থেকে সকাল ০৬:৫৫, সকাল ০৯:২০, বিকেল ০৪:২০ এবং সন্ধ্যা ০৭:৪০ এ ছাড়বে এবং যথাক্রমে সকাল ০৭:৪৫, সকাল ১০:১৫, বিকেল ০৫:১০ এবং রাত ০৮:৩০ এ তারকেশ্বরে পৌঁছাবে। অপরদিকে, তারকেশ্বর - শেওড়াফুলি ইএমইউ স্পেশাল তারকেশ্বর থেকে সকাল ০৫:৫৫, সকাল ০৮:১০, দুপুর ০২:৫০ এবং সন্ধ্যা ০৬:৪০ এ ছাড়বে এবং যথাক্রমে সকাল ০৬:৪৫, সকাল ০৯:০৩, বিকেল ০৩:৪০ এবং সন্ধ্যা ০৭:৩০ এ শেওড়াফুলিতে পৌঁছাবে।
- Howrah Jn to Tarakeswar Trains: কী বলছে রেল?
পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র জানিয়েছেন, "নিয়মিত ট্রেনের পাশাপাশি, এই ইএমইউ স্পেশাল ট্রেনগুলি (Howrah Jn to Tarakeswar Trains) তারকেশ্বরে শ্রাবণী মেলার সময় সব রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনগুলিতে চালানো হবে, যেমন ২১.০৭.২০২৪, ২২.০৭.২০২৪, ২৮.০৭.২০২৪, ২৯.০৭.২০২৪, ০৪.০৮.২০২৪, ০৫.০৮.২০২৪, ১১.০৮.২০২৪, ১২.০৮.২০২৪, ১৫.০৮.২০২৪, ১৮.০৮.২০২৪ & ১৯.০৮.২০২৪। এই বিশেষ ট্রেনগুলি রুটের সব স্টেশনে থামবে।












Click it and Unblock the Notifications